Saturday, March 14, 2026

টেটে পাশের নম্বর কত? ভিন্নমত হাইকোর্টের বিচারপতিদের, মামলা গেল প্রধান বিচারপতির হাতে

Date:

Share post:

টেটের (TET) সংরক্ষিত প্রার্থীদের পাশের নম্বর কত হবে? তা নিয়ে ভিন্নমত কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের (Division Bench) দুই বিচারপতির। আর একই মামলায় দু’জন ভিন্ন মত পোষণ করায় মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর সেখান থেকে তৃতীয় বেঞ্চে মামলা যাওয়ার কথা। পরীক্ষা হয়েছিল ১৫০ নম্বরে। টেট পাশের জন্য সংরক্ষিত আসনে প্রার্থীদের জন্য ৫৫ শতাংশ ধার্য ছিল। আর সেই অর্থে ৮২.৫ পেলে সংরক্ষিত আসনের প্রার্থীরা পাশ করতেন। তবে এনসিটিই (NCTE)-এর নিয়ম অনুযায়ী, পরীক্ষার্থীরা ৮২ নম্বর পেলেই এ ক্ষেত্রে তাঁদের উত্তীর্ণ বলে ধরা হবে। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের যুক্তি, ১৫০-এর মধ্যে ৮২ নম্বর আসলে ৫৪.৬৭ শতাংশ অর্থাৎ, নিয়ম অনুযায়ী ৫৫ শতাংশ হচ্ছে না। ১ নম্বর বেশি হলে তবে তা শতাংশের বিচারে হত ৫৫.৩৪। সে ক্ষেত্রে ৫৫ শতাংশের নিয়ম প্রযোজ্য হত।

বুধবার বিচারপতি সুব্রত তালুকদার (Justice Subrata Talukder) এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের (Supratim Bhattacharya) ডিভিশন বেঞ্চে (Division Bench) এই মামলার শুনানি ছিল। কিন্তু বিচারপতিরা নম্বর নিয়ে একমত হতে পারেননি। বিচারপতি তালুকদার এ ক্ষেত্রে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কেই মান্যতা দেন। কিন্তু বিচারপতি ভট্টাচার্যের মতে, ৮২.৫-এই যদি পাশ নম্বর (৫৫ শতাংশ) নির্ধারিত হয়, তবে আধ নম্বর বাড়িয়েই ধরা উচিত। তবে নম্বরের ক্ষেত্রে পিছিয়ে যেতে নারাজ বিচারপতি ভট্টাচার্য। পাশের নম্বর নিয়ে এই জটিলতার কারণেই এনসিটিই ৮২ নম্বরকে পাশ হিসাবে ধরার কথা স্পষ্ট করে দিয়েছিল বলে দাবি। এই সংক্রান্ত একটি মামলায় হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) নির্দেশ দিয়েছিলেন, পরীক্ষার্থী ৮২ পেলে টেট উত্তীর্ণ হিসাবে গণ্য করা হবে। আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন কয়েক জন। আর এদিন সেই মামলার শুনানি চলাকালীনই বাধে বিপত্তি।

কিন্তু এদিন মামলার রায়দানের সময় দ্বিধাবিভক্ত হন বিচারপতিরা। বিচারপতি তালুকদার সিঙ্গল বেঞ্চের রায় সঠিক বলে মত দেন। কিন্তু বিচারপতি ভট্টাচার্যর দাবি, যেহেতু ৮২.৫ পাস মার্ক, তাই সেটা ৮৩ হতে পারে। কমতে পারে না। ফলে এই মামলা এবার তৃতীয় বেঞ্চে যাচ্ছে। সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

 

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...