Saturday, May 16, 2026

নিউটাউন বাজারে ট্রাফিক জ.রিমানা ৫০০ টাকা! স্বস্তি দিয়ে প্রত্যাহারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মাসখানেক আগে কলকাতা পুরসভার তরফে পার্কিং চার্জ বাড়ানো হয়েছিল পুরসভা অধীনস্থ এলাকায়। অস্বাভাবিক ফি বাড়ানোয় বিপাকে পড়েছিলেন আমজনতা।যদিও পরে মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই ফি প্রত্যাহার করে নেওয়া হয়। এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি নিউটাউনেও।

ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি এলাকায় নিউটাউনের নো পার্কিং এলাকাতে গাড়ি রাখলেই জরিমানা হিসাবে গুনতে হচ্ছিল কড়কড়ে ৫০০ টাকা।মিনিট খানেকের জন্য গাড়ি দাঁড় করালেই ক্যামেরায় ছবি তুলে জরিমানা করা হচ্ছিল।কিন্তু কার নির্দেশে এই ফি বাড়ানোর সিদ্ধান্ত তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।এনকেডিএ ফি বাড়ায়নি বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে পুলিশ কীভাবে এভাবে ফি বাড়াতে পারে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।যা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়। অথচ এই পার্কিং ফি বাড়ানোর বিষয়ে জানতেনই না রাজ্যের প্রশাসনিক প্রধান। মানুষের ক্ষোভের কথা জানতে পেরেই সঙ্গে সঙ্গে ওই জরিমানা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন মানবিক মুখ্যমন্ত্রী।নিউটাউন ট্রাফিক গার্ডে এই বিষয়ে আজই নির্দেশিকা পৌঁছে যাবে বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার সকালে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ  টুইট করে জরিমানা প্রত্যাহারের কথা জানান।তিনি লেখেন, নিউটাউনের বাজারে ট্রাফিক ফাইন ৫০০ টাকা চালু হয়েছিল, তা আপত্তিকর, বিভ্রান্তিকর ও জনবিরোধী। মুখ্যমন্ত্রী জানতেন না। মানুষের হয়রানির কথা জানতে পেরেই মুখ্যমন্ত্রী এই জরিমানার সিদ্ধান্ত প্রত্যাহার ও বাতিল করার নির্দেশ দিয়েছেন।

এদিন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, এর সঙ্গে এনকেডিএর কোনও যোগ নেই। এটা বিধাননগর কমিশনারেটের ব্যাপার।এনকেডিএ-র চেয়ারম্যান দেবাশিস সেন স্পষ্ট জানিয়েছেন, নিউটাউনে ৫০০ টাকা জরিমানা আমাদের চালু নেই। তবে আমাদের কিছু কিছু জায়গায় পার্কিং জোন রয়েছে। সেখান থেকে পার্কিং চার্জ নেওয়া হয়। নো পার্কিং দেখার বিষয় পুলিশের।নিউটাউন ট্রাফিক গার্ডের ইনচার্জ সুশান্তকুমার মণ্ডল জানান, সম্প্রতি নিউটাউনের নো পার্কিং এলাকায় গাড়ি রাখলে ৫০০ টাকা করে জরিমানা দিতে হত।সেটা মুখ্যমন্ত্রী প্রত্যাহার করতে বলেছেন যখন, সেই অনুযায়ী কাজ হবে।

 

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...