Monday, May 18, 2026

পটাশপুরে বো.মা বাঁধতে গিয়ে বি.স্ফোরণ! পলাতক জ.খম নির্দল সমর্থক

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে ফের বিস্ফোরণ পূর্ব মেদিনীপুরে (East Midnapore)। এবার ঘটনাস্থল পটাশপুর (Patashpur)। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার পটাশপুরে এক নির্দল প্রার্থীর বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। দুর্ঘটনায় আহত হন শেখ নজরুল নামে এক ব্যক্তি। তবে জখম অবস্থাতেই তিনি পলাতক। জানা গিয়েছে, এদিন সকালে পটাশপুরের পালপাড়ায় এক নির্দল প্রার্থীর বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। দুর্ঘটনার জেরে নির্দল প্রার্থীর টিনের বাড়ির একাংশও ভেঙে পড়ে বলে খবর। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, গায়ের জোরে এলাকা দখলের কারণেই বোমা মজুত করছে বিরোধীরা। আর তা ফেটেই এদিন বিস্ফোরণ হয়েছে। আমাদের দল শান্তিপূর্ণ নির্বাচন চায়। কিন্তু বিরোধীরা নির্বাচনের আগে গায়ের জোরে অশান্তি পাকানোর চেষ্টা করছে। পরে পুলিশ (Police) ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, এদিন প্রথমে বিষয়টিতে কেউ নজর দেননি। কিন্তু পরে স্থানীয় বাসিন্দারা যখন ওই এলাকায় পৌঁছন, ততক্ষণে জখম অবস্থায় ওই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ। অভিযোগ, সেই বাড়িতেই বোমা মজুত করা হয়েছিল। আর সেই বোমা ফেটেই বিস্ফোরণ ঘটে।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের আগে একাধিক ওয়ার্ডে প্রার্থী দিতে না পেরে গায়ের জোরে এলাকা দখলের কারণেই বোমা মজুত করছে বিরোধীরা। আর তা ফেটেই এদিন বিস্ফোরণ হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আপাতত এলাকা থেকে বিস্ফোরণের নমুনা সংগ্রহ করে নির্দল প্রার্থীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

 

 

Related articles

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...

‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত...

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...