Saturday, June 13, 2026

ঘুমপাড়ানি গু.লি ছোড়াই কাল! ঝাড়গ্রামে ম.র্মান্তিক পরিণতি গজরাজের   

Date:

Share post:

ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে অজ্ঞান করার পরই মৃত্যু হল এক হাতির (Elephant)। ঝাড়গ্রামের (Jhargram) বিড়িহান্ডি বিটের কাজলার জঙ্গলের ঘটনা। জানা গিয়েছে, গত কয়েকদিনে হাতির তাণ্ডবে ঝাড়গ্রামের কাজলার জঙ্গলের আশেপাশে এক হোম গার্ড-সহ তিনজনের মৃত্যু হয়। আর তারপরই বনদফতর উন্মত্ত ওই হাতির উদ্দেশে ঘুমপাড়ানি গুলি চালায়। আর তারপরই অজ্ঞান করে নিয়ে আসার সময় মৃত্যু হয় দাঁতালটির।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকাল থেকে ঝাড়গ্রাম বনদফতরের পক্ষ থেকে বিড়িহান্ডি বিটের কাজলার জঙ্গলে উন্মত্ত ওই হাতিটিকে খুঁজে বের করা হয়। পরে বনদফতরের বিশেষজ্ঞদের উপস্থিতিতে দাঁতাল হাতিটিকে লক্ষ করে ঘুমপাড়ানি গুলি ছোঁড়া হয়। এরপরই হাতিটি অজ্ঞান (Senseless) হয়ে গেলে তাকে নির্দিষ্ট পদ্ধতি মেনে চোখ বেঁধে গাড়িতে তোলা হয়। তবে বনদফতরের তরফে সাফ জানানো হয়েছে, হাতিটিকে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে (Jungle Mahal Zoological Park) চিকিৎসার জন্য নিয়ে আসার সময় পথেই তার মৃত্যু হয়।

এদিকে মৃত্যুর কারণ নিশ্চিত করতে হাতিটিকে ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট হাতে আসার পরই তাকে দাহ করা হবে বলে বনদফতর সূত্রে খবর। পাশাপাশি আরও জানা গিয়েছে, দাঁতালটি সম্প্রতি মানুষ দেখলেই তাড়া করছিল এবং তাঁদের মেরে ফেলছিল। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আর তারপরই খবর দেওয়া হয় বনদফতরের আধিকারিকদের।

 

 

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...