Thursday, May 14, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) সাফ কাপের ফাইনালে ভারত। এদিন সেমিফাইনালে টাইব্রেকারে লেবাননকে ৪-২ গোলে হারায় সুনীল ছেত্রীর দল। ম‍্যাচে দুরন্ত পারফরম্যান্স গুরপ্রীত সিং সান্ধুর। টাইব্রেকারে তাঁর দুরন্ত হাতই ভারতকে পৌঁছে দিল সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে। সাফ কাপের ফাইনালে ভারতের মুখোমুখি কুয়েত।

২) শুরু হয়ে গিয়েছে কলকাতা লিগ। তবে কলকাতার ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে মরশুমের প্রথম ডার্বির জন‍্য। আর সূত্রের খবর, আগস্ট ম‍াসে মুখোমুখি হতে চলেছে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টস। তবে কলকাতা লিগে নয়, ডুরান্ড কাপে মুখোমুখি হতে চলেছে তারা।

৩) মার্টিনেজ ম‍্যানিয়া, মাত্র দু’ঘন্টায় শেষ সব টিকিট, জানাল মোহনবাগান। ৪ জুলাই সবুজ মেরুন ক্লাবে আসছেন মার্টিনেজ। বিকেল ৪:৩০ সময় এমি আসবেন সবুজ-মেরুন ক্লাবে। বাগানের তরফ থেকে বলা হয়, টিকিটের চাহিদা এতোটাই বেশি হয়ে যে মাত্র ২ ঘন্টায় শেষ হয়ে যায় সাধারণ সমর্থকদের জন্য থাকা সকল টিকিট।

৪) বিশ্বকাপে পাকিস্তান দল ভারতে খেলতে আসবে কিনা তা নির্ভর করছে নিরাপত্তা ব্যবস্থার ওপর। আর এবার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ভারতে আসছে পাকিস্তানের প্রতিনিধি দল। সূত্রের খবর, যেই যেই ম‍াঠে পাকিস্তানের ম‍্যাচ রয়েছে সেই পাঁচটি মাঠে যাবেন তাঁরা।

৫) ফের একবার ডায়মন্ড লিগে সেরা নীরজ চোপড়া। শুক্রবার রাতে ভারতকে আবারও বিশ্বসেরা করলেন টোকিও অলিম্পিক্সে সোনার পদক জয়ী জ্যাভেলিন থ্রোয়ার। চোট সারিয়ে ফিরে এসে আবারও শীর্ষে নীরজ।

আরও পড়ুন:সাফ কাপের ফাইনালে ভারত, টাইব্রেকারে দুরন্ত পারফরম্যান্স গুরপ্রীতের

 

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...