Saturday, March 14, 2026

ভাইপো অজিতের বিদ্রোহের পর ৩ নেতাকে বহিষ্কার করলেন শরদ পাওয়ার

Date:

Share post:

এনসিপি(NCP) ছেড়ে এনডিএ-তে যোগ দিয়েছেন শরদ পাওয়ারের(Sharad Pawar) ভাইপো অজিত পাওয়ার(Ajit Pawar)। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তিনি। আর সেই শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ায় তিন এনসিপি নেতাকে বহিষ্কার করলেন দলের সভাপতি শরদ পাওয়ার। যে ৩ নেতাকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁরা হলেন মুম্বই ডিভিশনালের এনসিপি প্রধান নরেন্দ্র রাঠোর, সেই দলের আকোলা সিটি জেলা প্রধান বিজয় দেশমুখ এবং শিবাজীরাও গারজে। এর পাশাপাশি অজিত-সহ নয় বিধায়েকের পদ খারিজের দাবি জানিয়েছে এনসিপির শৃঙ্খলারক্ষা কমিটি।

রবিবার দুপুরে হঠাৎ অনুগামিদের সঙ্গে নিয়ে রাজভবন যান অজিত পাওয়ার। সেখানেই শিন্ডে-বিজেপি সরকারের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন অজিত। তার সঙ্গেই শপথ নেন আট এনসিপি বিধায়ক। তাঁরা হলেন, ছগন ভুজবল, দিলীপ ওয়ালসে পাটিল, অদিতি টাটকারে, ধনঞ্জয় মুন্ডে, হাসান মুশারিফ, ধরমরাজ বাবারাও আতরাম, সঞ্জয় বাঁসোদে এবং অনিল ভাইদাস পাটিল। এদিকে অজিতের দাবি, এনসিপির ৫৩ জন বিধায়কের মধ্যে ৪৩ জনের সমর্থন রয়েছে তাঁর কাছে। বস্তুত, দলত্যাগ আইনের হাত থেকে রেহাই পেতে অজিতের প্রয়োজন ৩৬ জন বিধায়কের সমর্থন। অজিত এ-ও জানিয়েছেন, এনসিপিতে কোনও ভাঙন ঘটেনি। আগামী সব নির্বাচনে তাঁরা এনসিপি-র নাম এবং প্রতীক ব্যবহার করবেন।

এদিকে এই ঘটনার পর শরদ পাওয়ার জানান, “যা ঘটেছে তাতে বিব্রত হওয়ার কিছু নেই। এটা নতুন কিছু নয়। ১৯৮০ সালে আমাদের ৫৮ জন বিধায়ক ছিলেন। তার পর সবাই ছেড়ে গিয়েছিলেন। শুধুমাত্র ছ’জন বিধায়ক ছিলেন। তার পরও ঘুরে দাঁড়িয়েছিলাম। যাঁরা আমায় ছেড়ে গিয়েছিলেন, তাঁরা তাঁদের কেন্দ্রে হেরে গিয়েছিলেন।” এছাড়াও তিনি বলেন, “এটা গুগলি নয়, ডাকাতি। যাঁরা দলীয় শৃঙ্খলা লঙ্ঘন করেছেন এবং শপথ নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।” সোমবারই সেই পদক্ষেপ শুরু করে দিলেন পাওয়ার।

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...