Sunday, April 26, 2026

সাফ চ‍্যাম্পিয়ন ভারতকে শুভেচ্ছা মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের

Date:

Share post:

সাফ কাপ চ‍্যাম্পিয়ন ভারত। এদিন ফাইনালে টাইব্রেকারে কুয়েতকে হারাল ৪-৫ গোলে। টাইব্রেকারে দুরন্ত পারফরম্যান্স ভারত গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুর। আর জয়ের পরই ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।

এদিন টুইটার মমতা বন্দ‍্যোপাধ‍্যায় লেখেন, ” ভারতীয় দলকে অনেক শুভেচ্ছা ২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতার জন্য। ফাইনালে কুয়েতকে হারিয়েছে দল। এই নিয়ে ৯ বার এই টুর্নামেন্ট জয়ের রেকর্ড তৈরি করল টিম ইন্ডিয়া। অনেক অভিনন্দন আমাদের খেলোয়াড়দের।”

ম‍্যাচে এদিন শুরুটা ভালো করলেও, ম‍্যাচের ১৫ মিনিটে গোল খেয়ে যায় ইগর স্টিম‍্যাচের দল। ম‍্যাচের ৩৮ মিনিটে সমতা ফেরায় ভারত। টিম ইন্ডিয়ার হয়ে সমতায় ফেরান লালিয়ানজুয়ালা ছাঙতে। এরপর নির্ধারিত সময় পযর্ন্ত ফলাফল না আসায় ম‍্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। তবে শেষমেশ এক্সট্রা টাইমেও ম‍্যাচের ফলাফল থাকে ১-১। যার ফলে ম‍্যাচ গড়ায় টাইব্রেকারে। আর টাইব্রেকারে ৪-৫ গোলে ম‍্যাচ জেতে ভারতীয় দল।

আরও পড়ুন:সাফ কাপ চ‍্যাম্পিয়ন ভারত, টাইব্রেকারে কুয়েতকে হারাল ৪-৫ গোলে

Related articles

IPL: উদ্বেগের অবসান, শারীরিক অবস্থার অপডেট নিজেই দিলেন এনগিডি

পঞ্জাব কিংসের (Panjab Kings) বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং (Fielding) করতে গিয়ে চোট পেয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) জোরে বোলার...

ডায়মন্ড হারবারের তৃণমূলের বাইক মিছিল নিয়ে নির্বাচন কমিশন-বিজেপিকে নিশানা তৃণমূলের! নেওয়া হবে ব্যবস্থাও

ডায়মন্ড হারবারের তৃণমূলের(TMC) বাইক মিছিল থেকে স্লোগান নিয়ে এবার বিজেপি(BJP) এবং নির্বাচন কমিশনকে (EC) তৃণমূল ভবন থেকে নিশানা...

বিজেপি প্রার্থী ‘চাল চোর গোপাল’! মোক্ষম খোঁচা অভিষেকের

এবারের বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রচারের জন্য হাতে মাত্র আর ২৪ ঘণ্টা সময়। রবিবার তাই প্রচারের ঝড় বাংলা...

মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে ধুন্ধুমার: মনিপুরে নতুন করে অশান্তি, আহত ৩০ বিক্ষোভকারী

পাহাড়ের পরে এবার সমতলেও যুদ্ধ পরিস্থিতি মনিপুরে। প্রায় ২০ দিন ধরে দুটি নিরীহ শিশুর মৃত্যুর বিচার চেয়ে শান্তিপূর্ণ...