Saturday, June 27, 2026

রাজ্যে হবে সার কারখানা, সিঙ্গুরে এগ্রো-ইন্ডাস্ট্রি: বাংলায় শিল্পোন্নয়নের বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্য শিল্প এবং কর্মসংস্থানের উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। মঙ্গলবার, একটি বেসরকারি নিউজ চ্যানেলের সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী জানান, সিঙ্গুরে হবে এগ্রো ইন্ডাস্ট্রি (Agro Industry) অর্থাৎ কৃষিভিত্তিক শিল্প। একইসঙ্গে রাজ্যে সার কারখানাও তৈরি হবে বলে জানান মমতা।

অনুষ্ঠানে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে খেটে খাওয়া মানুষ মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের প্রশ্ন রাখেন। সিঙ্গুরের এক বাসিন্দা জানতে চান সেখানে শিল্প হবে কি? এর উত্তরে মুখ্যমন্ত্রীর স্পষ্ট জানান, যাঁদের জমি ফেরত দেওয়া হয়েছে তাঁরা অনেকেই চাষ করছেন। কেউ কেউ করছেন না। আবার কিছু জমির মালিকের হদিশ পাওয়া যাচ্ছে না। সেই সব জমিগুলিকে নিয়ে সিঙ্গুরে কৃষিভিত্তিক শিল্প তৈরি করবেন তাঁরা।

একইভাবে বর্ধমান থেকে এক কৃষকের প্রশ্ন ছিল সার নিয়ে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, সার অন্যান্য রাজ্য থেকে কিনতে হয়। ফলে কখনও কখনও পেতে অসুবিধা হয়। এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন পাঞ্জাবের (Punjab) মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে। পাঞ্জাবে প্রচুর সার কারখানা রয়েছে। সেখান থেকে সুলভে সার আনার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি, বাংলাতেও সার কারখানা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এতে রাজ্যের কৃষকদের সার নিয়ে যে সমস্যা তা মিটে যাবে বলে আশা প্রকাশ করেন মমতা।

আরও পড়ুন- ভোটের প্রচার করতে পারেন না রাজ্যপাল: চরম ক্ষো.ভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...