Tuesday, June 23, 2026

অসুস্থ নিক জোনাস, পপ তারকাকে নিয়ে চিন্তা বাড়ছে প্রিয়াঙ্কার!

Date:

Share post:

একের পর এক শো বাতিল, অসুস্থ পপ তারকা নিক জোনাস (Nick Jonas)। নিজেই জানিয়েছেন এ কথা। মেক্সিকোর তিনটি শহরে অনুষ্ঠান করার কথা ছিল । কিন্তু জানা যাচ্ছে ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত নিকের গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। খুব স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra Jonas)। চলতি বছরই মেয়ে ও স্বামীকে নিয়ে দেশে এসেছিলেন বলিউডের ‘দেশি গার্ল’। মাঝে বাড়ি নিয়ে সমস্যায় পড়েছিলেন তারকা দম্পতি। সম্প্রতি নিজের লস অ্যাঞ্জেলেসের বাড়ি সারিয়েছেন। সেই সব ছবিও ভাগ করে নেন সমাজমাধ্যমে (Social media)। এবার নিকের অসুস্থতা নিয়ে বেশ চিন্তায় প্রিয়াঙ্কা।

ইনস্টাগ্রামের পাতায় নিজের অসুস্থ হওয়ার খবর জানিয়ে নিক লেখেন, ‘কয়েকদিন ধরে গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। গলা ব্যথা। যত দিন এগোচ্ছে, গলার অবস্থা আরও খারাপ হচ্ছে। জ্বর আছে, গায়ে ব্যথা। ডাক্তার বলেছে, কিছুদিন বিশ্রামে থাকতে। তাই কনসার্ট আপাতত বাতিল করলাম।’ কনসার্ট না করতে পারার আক্ষেপ রয়েছে তারকার। তবে এর পাশাপাশি ফ্যানেরা পাশে থাকায় ধন্যবাদও জানিয়েছেন তিনি।

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...