Thursday, May 14, 2026

মহারাষ্ট্রের মহা-নাটকে আজ ‘পাওয়ার’ফুল বৈঠক!

Date:

Share post:

বছরখানেক আগের উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) ও একনাথ শিন্ডের (Eknath Shinde) লড়াইয়ের স্মৃতি ফিরল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (Nationalist Congress Party) অন্দরে। এবার বিজেপি-শিবসেনা শিবিরে নাম লিখিয়েছেন এনসিপি(NCP) নেতা অজিত পাওয়ার (Ajit Pawar)। অন্যদিকে এখনও কতটা ক্ষমতা আছে শরদ পাওয়ারে (Sarad Pawar) হাতে সেটা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়ে যায়।তাই এবার এনসিপির ক্ষমতা বুঝে নিতে দুই পাওয়ার শিবিরে বৈঠক। আজ, বুধবার একদিকে যেমন বৈঠক করতে চলেছেন শরদ পাওয়ার (Sarad Pawar), অন্যদিকে নিজের শিবিরের বিধায়কদের নিয়ে বৈঠকে অজিত পাওয়ারও (Ajit Pawar)।

মহারাষ্ট্র বিধানসভায় এনসিপির মোট ৫৩ জন বিধায়ক রয়েছে। ইতিমধ্যেই শরদ পাওয়ারের শিবিরের তরফে অজিত ছাড়া বাকি সকল সাংসদ, বিধায়কদের বিরুদ্ধে দল বিরোধী আইনে অভিযোগ এনে বহিষ্কার করা হয়েছে। এখন নিজের বিধায়ক পথ বাঁচাতে অজিত পাওয়ারকে অন্তত ৩৬ জন বিধায়কের সম্মতি প্রমাণ করতে হবে। আজ শরদ পাওয়ারের শিবির দক্ষিণ মুম্বইয়ে ওয়াইবি চভন সেন্টারে দুপুর ১টায় বৈঠক ডেকেছে। অন্যদিকে, তার ঘন্টা দুয়েক আগেই অর্থাৎ সকাল ১১ টা নাগাদ অজিত পওয়ার তাঁর সমর্থনে থাকা বিধায়কদের নিয়ে বান্দ্রায় মুম্বই এডুকেশন ট্রাস্টে বৈঠকে বসবেন। এখন বৈঠকে উপস্থিত বিধায়কের সংখ্যায় প্রমাণ দেবে NCP এর ‘ পাওয়ার ‘ থাকছে কার হাতে।

 

 

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...