Tuesday, June 2, 2026

একদিনের বিশ্বকাপে নেই আয়ারল্যান্ডও, নেতৃত্ব ছাড়লেন অধিনায়ক অ্যান্ডি বলবার্নি

Date:

Share post:

ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবোয়ের মতো একদিনের বিশ্বকাপের মূলপর্বে উঠতে ব্যর্থ হয়েছে আয়ারল্যান্ডও। আর দলের সেই ব্যর্থতার দায় নিয়ে আয়ারল্যান্ডের টি টোয়েন্টি ও একদিনের ম্যাচের অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন অ্যান্ডি বলবার্নি। এক বিবৃতিতে অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেছেন ডান হাতি ব্যাটসম্যান। বলবার্নির জায়গায় এখনও পর্যন্ত কাউকে দায়িত্ব দেয়নি আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। যদিও টেস্ট দলের অধিনায়কত্বের দায়িত্বে থাকছেন ডানহাতি ব্যাটার।

২০১৯ সালে আয়ারল্যান্ডের অধিনায়ক হন অ্যান্ডি বলবার্নি। তার পর থেকে ৮৯টি ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার মধ্যে রয়েছে চারটি টেস্ট, ৩৩টি একদিনের ম্যাচ এবং ৫২টি টি টোয়েন্টি ম্যাচ। চলতি বিশ্বকাপের বাছাই পর্বে ছয়টি ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জয় পেয়েছে আয়ারল্যান্ড। আর সেই জয়ও এসেছে অপেক্ষাকৃত দুর্বল দল হিসেবে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও নেপালের বিরুদ্ধে। বিশ্বকাপে দলের এমন হতশ্রী পারফরম্যান্সের পরেই আয়ারল্যান্ডের একদিন ও টি টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্বের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন বলবার্নি।

আন্তর্জাতিক ক্রিকেটে আয়ারল্যান্ডের হয়ে পাঁচ হাজারের বেশি রান করা ডান হাতি ব্যাটার একদিন ও টি টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করতে গিয়ে বলেছেন, ‘অনেক ভাবনাচিন্তা করার পরেই অধিনায়কত্বের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। মনে হয়েছে, দায়িত্ব ছাড়ার এই সঠিক সময়। অধিনায়কত্ব ছাড়ার পরে অনেকটাই চাপমুক্ত হযে খেলতে পারব এবং দলের জন্য নিজেকে উজাড় করে দিতে পারব।’

 

Related articles

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...