কলকাতা ১৯°সে
ব্রেকিং
যোগ্যদের অ্যাকাউন্টে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা, আশ্বাস স্বাস্থ্য প্রতিমন্ত্রীরহামলার জেরে বাবার মৃত্যু! বাঁকুড়ার হাফিজের পাশে CJP, বাংলায় আসছে প্রতিনিধি দলঅসুস্থতার সঙ্গে লড়াই শেষ, প্রয়াত টলিউডের রাজাবিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র! উপাসনাকে লক্ষ্য করে ডিম, তীব্র প্রতিবাদ তৃণমূলের৭.৭ মাত্রার তীব্র ভূমিকম্প ইন্দোনেশিয়ায়! তোলপাড় সমুদ্রের তলদেশসৎকার-কাণ্ডে থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার, ধৃত নির্মলের গায়ে আদালত চত্বরে 'ডিম-চটি'কলকাতায় নেতাজি মূর্তিতে হামলা! হাত ভাঙার নেপথ্যে কারা? তদন্তে পুলিশলালকেল্লার বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দাই! ভয়ঙ্কর তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টেনয়া FIR-এর ভিত্তিতে অভয়ার সৎকার-কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ!অধিবেশনের শেষ দিনেও পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিবৃতি দিলেন না শাহ! ক্ষুব্ধ বিরোধীরাযোগ্যদের অ্যাকাউন্টে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা, আশ্বাস স্বাস্থ্য প্রতিমন্ত্রীরহামলার জেরে বাবার মৃত্যু! বাঁকুড়ার হাফিজের পাশে CJP, বাংলায় আসছে প্রতিনিধি দলঅসুস্থতার সঙ্গে লড়াই শেষ, প্রয়াত টলিউডের রাজাবিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র! উপাসনাকে লক্ষ্য করে ডিম, তীব্র প্রতিবাদ তৃণমূলের৭.৭ মাত্রার তীব্র ভূমিকম্প ইন্দোনেশিয়ায়! তোলপাড় সমুদ্রের তলদেশসৎকার-কাণ্ডে থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার, ধৃত নির্মলের গায়ে আদালত চত্বরে 'ডিম-চটি'কলকাতায় নেতাজি মূর্তিতে হামলা! হাত ভাঙার নেপথ্যে কারা? তদন্তে পুলিশলালকেল্লার বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দাই! ভয়ঙ্কর তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টেনয়া FIR-এর ভিত্তিতে অভয়ার সৎকার-কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ!অধিবেশনের শেষ দিনেও পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিবৃতি দিলেন না শাহ! ক্ষুব্ধ বিরোধীরা
রাজ্য

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী দলনেতা তথা দল বদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তারা দায়িত্বে থাকা সিআরপিএফ বাহিনীর হাতেই মার খেলেন বিজেপির মণ্ডলের নেতা। শনিবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় শুভেন্দুর কনভয় দেখে "চোর চোর" স্লোগান ওঠে। শোনা যায় "জয় বাংলা" ধ্বনি। আর বিরোধী দলনেতার বহিরাগত নিরাপত্তা রক্ষীরা লাঠিপেটা করলেন বিজেপিরই মণ্ডলের নেতা গৌতম কৌরি-সহ অন্যান্য নেতা-কর্মীকে।

Sponsored

Sranchi In Article

কী হয়েছিল শনিবার রাতে? চন্দ্রকোনা দিয়ে শুভেন্দুর বিরাট যুক্ত কনভয় যাওয়ার সময়, এলাকার মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। ।কিন্তু সহ্য হয়নি দল বদলু বিজেপি নেতার। নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ বাহিনীকে বেধড়ক মারধর করার নির্দেশ দেন। বহিরাগত কেন্দ্রীয় বাহিনী বাংলার মাটি চেনে না, জানে না কে-কোন দলের নেতা। তাই এলোপাথাড়ি মার শুরু করে। বেধড়ক মার খেলেন দলের পুরনো নেতা গৌতম কৌরি, লাঠি পড়ল অন্য নেতা-কর্মীদের গায়েও। আহত হয়ে লুটিয়ে পড়লেন গৌতম। ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে এই দৃশ্য।

এবার সেম সাইড হয়েছে বুঝে মিডিয়া ডেকে চন্দ্রকোণা থানায় গিয়ে রাতে কিছুক্ষণ অবস্থানের নাটক। ঘটনা সামনে আসার পরেই তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষের কটাক্ষ, চন্দ্রকোনায় ভুল করে বিজেপি কর্মীদের কেন সিআরপিএফ পেটাল, কেন্দ্রীয় বাহিনী জবাব দাও। দলের আর এক মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, "কেন্দ্রীয় বাহিনী বহিরাগত। বাংলার মাটি চেনে না। তাই লাঠিপেটা করল যাঁদের, তাঁরা সকলে বিজেপি নেতা বা কর্মী। বাংলা-বিরোধী গদ্দার একটা স্লোগান সামলাতে পারে না, সে আবার রাজ্য সামলানোর স্বপ্ন দেখে! দাঁড়কাক যতই ময়ূরের পালক লাগাক, সে কি ময়ূর হতে পারে? জননেত্রীকে টক্কর দিতে গেলে শিরদাঁড়ার প্রয়োজন হয়। যে জেলের যাওয়ার ভয়ে শিরদাঁড়া বিক্রি করে বিজেপিতে নাম লেখায়, তার কাছে এর বেশি কিছু কেউ আশা করেন না।"

আরও পড়ুন- নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

রাজ্য

ঝাড়গ্রামের পর হাওড়া: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন ব্যাঁটরা থানার SI

১৭/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

যোগ্যদের অ্যাকাউন্টে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা, আশ্বাস স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১৭/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

তারাপীঠের অগ্নিকাণ্ডে শোকস্তব্ধ তৃণমূল সুপ্রিমো, আহতদের দ্রুত আরোগ্য কামনা

১৭/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

দশে নয় না পেলে ক্ষমা চাইব: পুরুলিয়ায় জনতার কাছে অভিনব প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

১৭/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

চর্চায় বিজেপি নয়া কেন্দ্রীয় কমিটি: গুরুত্বপূর্ণ পদে বসুন্ধরা-স্মৃতি, নীতিনের টিমে বাংলার ২ মুখ

১৭/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

ক্ষতিগ্রস্তদের পাশে স্থানীয় প্রশাসন, তারাপীঠ অগ্নি-কাণ্ডে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

১৭/৮/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →