Tuesday, June 2, 2026

ক্যারিবিয়ান সফরের টি-২০ দল ঘোষণা, নেই রিঙ্কু! জায়গা পেলেন যশস্বী-তিলক

Date:

Share post:

বুধবার ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-২০ দল জানিয়ে দিল বিসিসিআই। মঙ্গলবারই জাতীয় নির্বাচক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন অজিত আগারকর। আর দায়িত্ব নেওয়ার পর তাঁর প্রথম কাজটাই হল টি-২০ দল বেছে নেওয়া।

প্রত্যাশামতোই ক্যারিবিয়ান সফরের টি-২০ সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। সহ-অধিনায়ক সূর্যকুমার যাদব। ঘোষিত পনেরোজনের দলে সুযোগ পেয়েছেন বাংলার মুকেশ কুমার, বাঁহাতি যশস্বী জয়সোয়াল এবং মুম্বই ইন্ডিয়ান্সের তিলক ভার্মা। তবে গোটা আইপিএলে নজরকাড়া কেকেআরের রিঙ্কু সিং ব্রাত্য থেকে গেলেন। প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। যা শুরু হবে ৩ অগাস্ট। সিরিজের প্রথম ম্যাচ ত্রিনিদাদে। ৬ অগাস্ট দ্বিতীয় ম্যাচের আসর বসবে গায়ানায়। সিরিজের তৃতীয় ম্যাচ ৮ অগাস্ট, এরও ভেনু গায়ানা। সিরিজের শেষ দু’টি ম্যাচ হবে আমেরিকার মাটিতে। ১২ ও ১৩ অগাস্ট ফ্লোরিডায়।

ঘোষিত দল : হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), ঈশান কিসান, শুভমন গিল, যশস্বী জয়সোয়াল, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, উমরান মালিক, আবেশ খান এবং মুকেশ কুমার।

আরও পড়ুন- চিকিৎসার মানোন্নয়নে উদ্যোগী রাজ্য, একাধিক হা.সপাতালে তৈরি হচ্ছে ক্রি.টিকাল কেয়ার ব্লক

Related articles

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...

মার্কিং-বিতর্কে চরম অস্বস্তি! চাপের মুখে অপসারিত সিবিএসই-র চেয়ারম্যান ও সচিব

সিবিএসই-র দ্বাদশের বোর্ড পরীক্ষার মূল্যায়ন নিয়ে বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার চাপের মুখে বোর্ডের চেয়ারম্যান এবং সচিবকে অপসারণ করা হল।...

রোদে পুড়েও দলনেত্রীর ডাকে ধর্নায় যাদবপুরের অশীতিপর তৃণমূল কর্মী!

তপ্ত দুপুর। ধর্মতলার ধর্নামঞ্চের চারপাশে মানুষের ভিড়। রাজনৈতিক কর্মসূচির মাঝেই হঠাৎ নজর কাড়লেন এক প্রবীণ ব্যক্তি। বয়স প্রায়...