Saturday, March 14, 2026

SSKM-এ মুখ্যমন্ত্রী, চলছে হাঁটু থেকে ফ্লুয়িড বের করার প্রক্রিয়া

Date:

Share post:

হেলিকপ্টারের জরুরি অবতরণের কারণে লাফিয়ে নামতে গিয়ে হাঁটু ও কোমরে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২৭ জুন চোট পাওয়ার পরে একদিন বাড়িতে চিকিৎসা চলছিল তাঁর। বৃহস্পতিবার, দুপুরে এসএসকেএম হাসপাতালে গিয়েছেন মমতা। চোটের কারণে তাঁর বাঁ হাঁটুতে জমে থাকা ফ্লুয়িড (Fluid) বের করার প্রক্রিয়া শুরু করেছেন চিকিৎসরা।

এদিন, দুপুর পৌনে ২টো নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বের হন মুখ্যমন্ত্রী। ২টো নাগাদ পৌঁছন হাসপাতালে। SSKM-এ প্রথমে তাঁকে ইউসিএম ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর সিটি স্ক্যান হয়। কিছুক্ষণ বাদে ইউসিএম ভবন থেকে তাঁকে বেরিয়ে এক রোগীর সঙ্গে কথাও বলেন তিনি। তার পর গাড়িতে চেপে উডবার্ন ব্লকে যান। হাসপাতাল চত্বরে কিছুটা খুঁড়িয়েই হাঁটতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। সেখানে সব পরীক্ষার পরে হাঁটুতে জমা ফ্লুয়িড বের করার প্রক্রিয়া শুরু করেছেন চিকিৎসকরা। আজ হাসপাতালেই মুখ্যমন্ত্রীকে থাকতে হবে কি না এখন জানা যায়নি।

 

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...