Tuesday, June 23, 2026

রাশিয়া-ইউক্রেন যু.দ্ধ থামাতে ভারতের ভূমিকা কী? মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যে জোর জল্পনা!

Date:

Share post:

ইউক্রেন (Ukraine) যুদ্ধ থামাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে ভারত (India), এমনটাই মত আমেরিকার (America)। রাশিয়া, ইউক্রেন যুদ্ধে উদ্বিগ্ন গোটা বিশ্ব। আর এমন খারাপ পরিস্থিতিতে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে এই সংঘাত থামাতে পারে ভারত, এমনটাই মত আমেরিকার। বুধবার ইউক্রেনে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ব্রিজেট এ ব্রিঙ্ক বলেন, “ইউক্রেন যুদ্ধ থামাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে ভারত।”

পাশাপাশি এদিন ভারতীয় সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে ‘গ্লোবাল সাউথ’(Global South) প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে যথেষ্ট উদ্বিগ্ন নয়াদিল্লি (New Delhi)। ফলে এই লড়াই থামাতে তাদের উদ্যোগী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। এই বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য, “স্বাধীনতা ও গণতন্ত্র বাঁচাতে ভারত সহ অন্যান্য সহযোগী দেশের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে আমেরিকা।

তবে বিশ্লেষকদের মতে, জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) আমেরিকা সফরের পরই নতুন সমীকরণ তৈরি হয়েছে। ড্রোন থেকে শুরু করে যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি সহ একাধিক ঐতিহাসিক চুক্তি হয় দুই দেশের মধ্যে। তবে আগামী দিনে রাশিয়ার চেয়ে চিন যে সবার কাছে বড় বিপদ তা ইতিমধ্যে আঁচ করেছে আমেরিকা।

 

 

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...