Thursday, May 14, 2026

অ.শান্ত দিনহাটা, পোলিং এজেন্টকে পিটিয়ে খু.ন!

Date:

Share post:

ভোটের শুরুতেও উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। ফলিমারিতে বিজেপির পোলিং এজেন্টকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। শনিবার সকালে একদল দুষ্কৃতী বুথে ঢুকে বিজেপির পোলিং এজেন্টকে পিটিয়ে খুন করে বলে অভিযোগ। মৃত পোলিং এজেন্টের নাম মহাদেব বিশ্বাস। তিনি কোচবিহার ১ নম্বর ব্লকের বিজেপির পোলিং এজেন্ট ছিলেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:ভোটের দিনেও বিরোধীদের ‘অক্সিজেন’ জোগাতে পরিস্থিতি পরিদর্শনে রাজ্যপাল

শুক্রবার গভীর রাত থেকেই কোচবিহার জেলার নানা জায়গা থেকে অশান্তির খবর মিলেছিল। তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের রামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ছাটবলগার ৬৮ নম্বর বুথে কাজ সেরে ফিরছিলেন ২ তৃণমূল কর্মী। অভিযোগ, রাতের অন্ধকারে তাঁদের ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন গণেশ দাস ও কানু দাস নামে দুজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় গণেশের। আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কানু দাসকে। এরপর শনিবার সকালে ফলিমারিতে বিজেপি এজেন্টের মৃত্যু হল।
কোচবিহারের পাশাপাশি সকাল থেকেই  উত্তপ্ত মুর্শিদাবাদ।  সকাল সাতটা বাজার আগেই বোমা বিস্ফোরণে মৃত্যু হল তৃণমূলের প্রার্থীর শ্বশুরের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগর থানার অন্তর্গত নাজিরপুর উত্তরপাড়া এলাকায় ।পুলিশ জানিয়েছে মৃতের নাম ইয়াসিন সেখ, বয়স ৫১ বছর। গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রার্থী কবিতা বিবির শ্বশুর ছিলেন সম্পর্কে। বোমা বিস্ফোরণের জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...