Saturday, March 14, 2026

আজ কোন কোন জেলায় পুনর্নির্বাচন? রইল তালিকা

Date:

Share post:

পঞ্চায়েত ভোটে ১৯টি জেলাতে পুর্ননির্বাচন হবে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আজ সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজ্যের ৬৯৬টি বুথে নির্বাচন হবে। প্রত্যেকটি বুথে থাকতে হবে আট জন করে কেন্দ্রীয় বাহিনী। অর্থ্যাৎ কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতেই পুর্ননির্বাচন করা হবে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

আরও পড়ুন:মঙ্গলবার সকাল ৮টা থেকে নির্বাচনের গণনা শুরু, থাকবে কেন্দ্রীয় বাহিনী
শনিবার পঞ্চায়েত ভোটের পর রবিবার ছিল স্ক্রুটিনির দিন। কোন কোন বুথে যথাযথ ভাবে ভোট হয়নি তা দেখে আবার সেখানে ভোট করানোর দরকার আছে কি না সেই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে রবিবার বিভিন্ন জেলা থেকে সেই সংক্রান্ত আসতে বেশ দেরিই হয় কমিশনের কাছে। তাই রাজ্য নির্বাচন কমিশনের তরফে একটু দেরিতেই কোন কোন জেলাতে পুর্ননির্বাচন করা হবে তা জানানো হয়।
রবিবার বিকেলেই কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, পুনর্নির্বাচন হলে, তা সোমবারই হবে। আর তা হবে সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে। প্রতি বুথে হাফ সেকশন বাহিনী থাকবে। রাজ্যের কাছে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর অভাব নেই। পরে, বিএসএফ বাহিনীর সংখ্যা আরও বাড়িয়েছে। তারা জানিয়েছে, প্রতি বুথে হাফ সেকশন বাহিনীর বদলে এক সেকশন অর্থাৎ আট জন জওয়ান মোতায়েন থাকবে।

একনজরে দেখে নিন কোন কোন জেলায় মোট কত বুথ ছিল, তার মধ্যে কত বুথে আবার আজ ভোট নেওয়া হবে-

জেলা ————— মোট বুথ ————— পুনর্নির্বাচন

কোচবিহার———— ২৩৮৫ ———————— ৫৩

আলিপুরদুয়ার ———১২১২ ————————— ১

জলপাইগুড়ি————১৬৬০ ———————— ১৪

উত্তর দিনাজপুর——— ২১২৬ ————————৪২

দক্ষিণ দিনাজপুর——— ১২২৩ ——————— ১৮

মালদহ——————— ৩০৩৫ ———————১০৯

মুর্শিদাবাদ—————— ৫৪৩৮ ———————১৭৫

নদিয়া————————৩৮৯৬ ———————৮৯

উত্তর ২৪ পরগনা ——— ৪৫৩২ ———————৪৬

দক্ষিণ ২৪ পরগনা——— ৬২২৬——————— ৩৬

হুগলি———————— ৩৮৫১ ——————— ২৯

হাওড়া ————————৩০৩১ ——————— ৮

পূর্ব মেদিনীপুর —————৪১২৮———————৩১

পশ্চিম মেদিনীপুর————৩৮৬৭ ——————১০

পুরুলিয়া————————২৪০৫—————— ৪

বাঁকুড়া ———————— ৩১০০ —————— ৮

পূর্ব বর্ধমান———————৩৯৩৩——————৩

পশ্চিম বর্ধমান—————— ৯৯৮—————— ৬

বীরভূম—————————২৭৬৮——————১৪

ভোটের দিনই ১৫ জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ছাড়াও অরাজকতা, ভোট লুঠ, ব্যালট বাক্স নষ্ট করা, বুথ দখল, হিংসা, বোমাবাজি, গুলি চালনার অভিযোগ ওঠে।বিরোধীদের পাশাপাশি শাসকদল তৃণমূল কংগ্রেসও বেশ কিছু বুথে পুনর্নির্বাচন চেয়ে কমিশনের দ্বারস্থ হয়েছিল। প্রসঙ্গত, নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এ বার পঞ্চায়েত ভোট পড়েছে ৮০.৭১ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব মেদিনীপুরে। ৮৪.৭৯ শতাংশ ভোট পড়েছে এই জেলায়। এর পরেই রয়েছে বীরভূমে। ভোট পড়ে ৮৩.১৮ শতাংশ। ভোটের হারে পিছিয়ে রয়েছে পাহাড়। দার্জিলিংয়ে ভোট পড়েছে ৬৫.৮৬ শতাংশ এবং কালিম্পংয়ে ৬৭.২১ শতাংশ।

spot_img

Related articles

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...