Saturday, May 16, 2026

রবিবার অজিদের বিরুদ্ধে তৃতীয় টেস্টে জয় পেতেই নজির গড়লেন স্টোকস, ভাঙলেন ধোনির রেকর্ড

Date:

Share post:

গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে ৩ উইকেট জয় পেয়ে অ্যাসেজ জয়ের আশা বাঁচিয়ে রাখল ইংল‍্যান্ড। ৫ টেস্ট ম্যাচের সিরিজে ২-০ পিছিয়ে থেকে অবশেষে জয় ইংল্যান্ড দলের। যার ফলে সিরিজ ২-১। আর জয়ের পরই রেকর্ড গড়লেন ইংল‍্যান্ড অধিনায়ক বেন স্টোকস। রেকর্ড ভাঙলেন ভারতের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির।

রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে ২৫০ রানের বড় টার্গেটে ইংল্যান্ড ৩ উইকেট বাকি থাকতে তুলে নেয়। আর এই জয়ের সুবাদেই মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভাঙেন স্টোকস। প্রসঙ্গত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই জয় অধিনায়ক হিসাবে স্টোকসের টেস্ট ম্যাচে ২৫০-এর বেশি রান তাড়া করে পঞ্চম জয়। এর আগে এই রেকর্ড ছিল ভারতের প্রাক্তন অধিনায়ক ধোনির। তিনি অধিনায়ক হিসাবে টেস্ট ম্যাচে ২৫০-এর বেশি রান তাড়া করে ৪ টি টেস্ট ম্যাচ জিতেছিলেন। এই রেকর্ড তালিকায় বেন স্টোকস এবং মহেন্দ্র সিং ধোনির পরেই রয়েছেন ব্রায়ন লারা এবং রিকি পন্টিং। তাঁরা অধিনায়ক হিসাবে টেস্ট ক্রিকেটে ২৫০-এর বেশি রান তাড়া করে ৩ টি করে ম্যাচ জিতেছিলেন।

আরও পড়ুন:আনোয়ার দলে আসায় খুশি জুয়ান, বললেন, ওর খেলার ধরন, খেলার দর্শন একেবারেই আমার মতো

Related articles

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...