Thursday, March 19, 2026

অশান্ত মণিপুরের পরিস্থিতি পর্যবেক্ষণে যাচ্ছে ‘তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম’

Date:

Share post:

গত ২ মাস ধরে জ্বলছে বিজেপি(BJP) শাসিত উত্তর-পূর্বের রাজ্য মণিপুর(Manipur)। ১৪০ ছাড়িয়ে গিয়েছে মৃতের সংখ্যা। এহেন পরিস্থিতির মাঝে অশান্ত মণিপুরের পরিস্থিতি পর্যবেক্ষণে এই রাজ্যে তৃণমূলের(TMC) ফ্যাক্ট ফাইন্ডিং টিম(Fact Finding Team)। জানা যাচ্ছে, তৃণমূলের চার সাংসদের প্রতিনিধি দল যাবে মণিপুরের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে। তৃণমূলের তরফে জানানো হয়েছে, রাজ্যবাসীকে কিছুটা স্বস্তি দিতেই তৃণমূলের এই মণিপুর যাত্রা।

তৃণমূলের তরফে জানা গিয়েছে, যে ৪ সদস্যের সাংসদীয় প্রতিনিধি দল মণিপুরে যাচ্ছে সেই দলে থাকছেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার এবং দোলা সেন। এদিন চার সদস্যের নাম ঘোষণা করে টুইটারে তৃণমূলের তরফে লেখা হয়, “ডবল ইঞ্জিন সরকারের রাজ্য মণিপুর জ্বলছে তিন মাস ধরে। কিন্তু বিজেপি সরকার সেদিকে ভ্রুক্ষেপই করেনি। তাই তৃণমূল প্রতিনিধি দল সেখানে পৌঁছে কিছুটা স্বস্তি দেবে মানুষকে।”

উল্লেখ্য, গত ২ মাস ধরে উত্তপ্ত মণিপুর। শতাধিক মানুষের মৃত্যুর পরও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ কেন্দ্র। মুখ রক্ষার্থে ভোটের প্রচার শেষ করে একদফা মণিপুর গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও সেনা ছাউনির মধ্যেই সময় কাটিয়ে ফের দিল্লি ফিরে আসেন তিনি। শান্তির বার্তা নিয়ে অশান্ত মণিপুরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেনন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কিন্তু শেষপর্যন্ত অনুমতি মেলেনি। এবার সেখানে প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল। এদিকে বাংলায় হিংসার অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে আসছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। যা নিয়ে কটাক্ষ করা হয়েছে তৃণমূলের তরফে বলা হয়েছে এতদিন ধরে এত হিংসা চলছে মণিপুরে। ‘রাজনীতির ধান্ধাবাজ’ বিজেপির সেখানে যাওয়ার সময় হয়না।

Related articles

অপসারিত ৯ জেলাশাসককে নতুন দায়িত্ব রাজ্যের, কলকাতার দুই ডিইও-ও বদলি পদে

ক্ষমতা হাতে আসতেই রাজ্যের শীর্ষস্তর থেকে জেলাস্তরে প্রসাশনিক উদ্বেগজনকভাবে রদবদল করেছে নির্বাচন কমিশন। যা নিয়ে মুখ্যমন্ত্রী 'মধ্য রাতের...

জোড়াফুলে গোঁসা! ISF-এ যোগ তৃণমূলের বহিষ্কৃত নেতা আরাবুল ইসলামের  

আগেই বহিষ্কার করেছিল তৃণমূল (TMC)। জল্পনার অবসান করে ISF-এ যোগ দিলেন প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম (Arabul Islam)। বৃহস্পতিবারই...

আদিতে আস্থা শমীকের! বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় রীতেশ-রূপা-তরুণজ্যোতিরা

প্রথম প্রার্থী তালিকায় (Candidate List) তেমন চমক না থাকলেও, বৃহস্পতিবার প্রকাশিত হওয়া বিজেপির (BJP) দ্বিতীয় তালিকায় চমক রয়েছে।...

রেস্তোরাঁয় আক্রান্ত! বলিউডের ক্লাইম্যাক্সকে হার মানাবে নাসিরুদ্দিনের জীবন

কখনও কখনও বাস্তব জীবনের কাহিনী হার মানায় পর্দার নাটকীয়তাকে। হিন্দি চলচ্চিত্র জগতের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহর (Naseeruddin Shah)...