Thursday, June 11, 2026

‘রবি’ বেশে অনুপম, ‘বি.রক্ত’ স্বস্তিকার অকপট পোস্ট!

Date:

Share post:

টলিউডের (Tollywood) ঠোঁটকাটা সুন্দরী অভিনেত্রী বললে যাঁর নাম সবার আগে উঠে আসে তিনি স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। তাঁকে এভাবেই ব্যাখ্যা করেন অনেক সিনেপ্রেমীরাও।বরাবরই সোজাসাপটা কথা বলতে ভালবাসেন তিনি। দিনকয়েক আগেই মুক্তি পাওয়া নিজের ছবি ‘ শিবপুর’ (Shibpur) নিয়ে প্রযোজককে কার্যত ধুইয়ে দিয়েছেন। এবার ফের তাঁর স্যোশাল মিডিয়া (Social Media Post) পোস্ট সামনে এল। যেখানে বেশ কিছুটা বিরক্তি ফুটে উঠেছে অভিনেত্রীর লেখায়। আসলে সবটাই রবীন্দ্রনাথকে (Rabindranath Tagore) কেন্দ্র করে। এক মাথা পাকা চুল, গালভর্তি সাদা দাড়ি নিয়ে রবি ঠাকুরের বেশে সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam kher)। নিজের ৫৩৮তম প্রজেক্টে বিশ্বকবির চরিত্রেই অভিনয় করতে চলেছেন তিনি। এর প্রেক্ষিতেই ভাইরাল স্বস্তিকার (Swastika Mukherjee) পোস্ট।

কী লিখেছেন নায়িকা? সাদা-কালো ছবিতে কবিগুরুর বেশে অনুপমের ছবি দেখে অনেকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কিন্তু উল্টো পথে হেঁটেছেন বঙ্গতনয়া।তিনি টুইট করে লেখেন, ‘‘আমার মনে হয়, রবি ঠাকুরের চরিত্রে কারও অভিনয় করাই উচিত নয়। মানুষটাকে দয়া করে ছেড়ে দিন।’’ যদিও অভিনেত্রী তাঁর এই পোস্টে কোথাও অনুপমের নাম উল্লেখ করেননি।

স্বস্তিকা বরাবরই বেপরোয়া। ব্যক্তিগত জীবন হোক বা ফিল্মি কেরিয়ার, অন্যের কথা শুনে কোনও কাজ তিনি করেন না। তিনি দক্ষ অভিনেত্রী। তাঁর পরিচিতি শুধু টলিউডে সীমাবদ্ধ নয়, বলিউডে একাধিক জনপ্রিয় সিরিজ়, সিনেমায় ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন স্বস্তিকা। অভিনেত্রীর স্যোশাল মিডিয়া পেজের মন্তব্যে সায় দিয়েছেন অনেকেই।

 

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...