Thursday, May 14, 2026

সন্ত্রাস করেও দিনহাটায় ‘দূরবীনে’ বিজেপি, জলপাইগুড়ি- আলিপুরদুয়ারেও বড় জয় তৃণমূলের

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার শুরু থেকেই এবার সংবাদ শিরোনামে ছিল কোচবিহারের দিনহাটা। নীশিথ প্রামাণিকের মদতে এলাকায় লাগাতার বিরোধীদের তরফে সন্ত্রাস চালানোর পরও ভোটের ফলে দেখা গেল রীতিমতো ধরাশায়ী গেরুয়া শিবির। একের পর এক পঞ্চায়েতের দখল নিয়েছে তৃণমূল। রীতিমতো দূরবীনে খুঁজলে তবে দু একটি আসনে দেখা যাচ্ছে বিজেপির অস্তিত্ব। অন্যদিকে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতেও জয়জয়কার তৃণমূলের।

বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত উত্তরের কোচবিহার জেলায় শেষ পাওয়া খবর পর্যন্ত, কোচবিহার জেলার দিনহাটা-১ এর বড় আটিয়াবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত দখলে গিয়েছে তৃণমূলের। এই গ্রাম পঞ্চায়েতে ১৬টি আসন। ১৬টিতেই জয়ী তৃণমূল। গীতালদহ-১ নম্বর গ্রাম পঞ্চায়েত দখলে তৃণমূলের। ১৫টি আসনের মধ্যে ১৩টিতে জয়ী তৃণমূল। বাকি ২টি আসনে বিজেপি জয়ী হয়। শীতলকুচি ব্লকের ৮ টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। সিতাইয়ে পাঁচটি গ্রাম পঞ্চায়েতের সবকটি তৃণমূলের দখলে।

পাশাপাশি নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, জলপাইগুড়ি জেলায় তৃণমূল জিতে নিয়েছে ৩১ টি আসন। সেই সঙ্গে এগিয়ে রয়েছে ১৪ টি আসনে। বিজেপি জয় পেয়েছে ২২ টি আসনে। তবে এগিয়ে রয়েছে মাত্র ৩ টি আসনে। CPIM ও নির্দলরা একটি করে আসন পেলেও লড়াইতে তৃণমূল ও BJP-র ধারে কাছে নেই বলেই জানা যাচ্ছে। এই জেলায় পঞ্চায়েত সমিতির মোট আসন ২৩৮ টি ও জেলা পরিষদের মোট আসন ২৪ টি। কোনওটির ফলাফলই এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। তবে বিশেষজ্ঞদের মতে জলপাইগুড়ি জেলায় সব কটি স্তরেই তৃণমূলের জয়জয়কার এখানে। জলপাইগুড়ির পাশাপাশি আলিপুরদুয়ার জেলাতেও বিজেপিকে কার্যত ধূলিসাৎ করে দিয়েছে তৃণমূল। শেষ পাওয়া খবরে এই জেলায় ১২৫২ টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে ৪০২ টি আসলে ইতিমধ্যেই জয়লাভ করেছে তৃণমূল। ১৭৩ টি আসনে জয় পেয়েছে বিজেপি। বামেরা ২০টি ও কংগ্রেস ৪টি আসনে জয় লাভ করেছে।

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...