Friday, May 1, 2026

মা সোনিয়ার বাড়ি ছাড়ছেন রাহুল, এবার ঠিকানা শীলা দীক্ষিতের ফ্ল্যাট!

Date:

Share post:

সাংসদ পদ হারিয়ে সরকারি বাংলো খালি করে মা সোনিয়া গান্ধীর(Sonia Gandhi) বাড়িতে উঠেছিলেন কংগ্রেস(Congress) নেতা রাহুল গান্ধী(Rahul Gandhi)। তবে এবার মায়ের বাড়ি ছাড়তে চলেছেন রাহুল। জানা যাচ্ছে এবার তাঁর গন্তব্য হতে চলেছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের(Shila Dikshit) ফ্ল্যাট। দক্ষিণ দিল্লির নিজামুদ্দিন ইস্ট বি২ অঞ্চলের এক ফ্ল্যাটে নয়া ঠিকানা হতে চলেছে প্রাক্তন কংগ্রেস সভাপতির। সবকিছু ঠিক থাকলে শীঘ্রই এই নয়া ফ্ল্যাটে উঠে আসবেন তিনি।

উল্লেখ্য, মোদি মন্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে অপরাধ মূলক মানহানি-মামলায় রাহুলকে দোষী সাব্যস্ত করে দু’বছরের কারাদণ্ড দেয় সুরাটের আদালত (Surat Court)। যার জেরে সাংসদ পদ যায় কংগ্রেস নেতার। সুরাটের নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে দায়রা আদালতে আবেদন করেছিলেন কংগ্রেস নেতা। কিন্তু তাতেও সুরাহা মেলেনি। শাস্তি কমেনি, সাংসদ পদও ফেরেনি। ফলে রাহুলকে বাংলো খালি করতে হয়েছিল এপ্রিলে। এরপর ১০ জনপথে মা সোনিয়া গান্ধীর বাড়িতে গিয়ে ওঠেন রাহুল। তবে এবার সেই বাড়ি ছেড়ে শীলা দীক্ষিতের ফ্ল্যাটে উঠছেন তিনি। ৩ শয্যাকক্ষবিশিষ্ট এই ফ্ল্যাটে ১৯৯১ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ছিলেন শীলা দীক্ষিত। পরে ফের তিনি এখানে উঠে আসেন ২০১৫ সালের পরে। এবার সেই ফ্ল্যাটেই বসবাস শুরু করবেন রাহুল।

Related articles

স্ট্রংরুমের ২০০ মিটারের মধ্যে জমায়েত নিষিদ্ধ, ১৬৩ ধারা জারি নগরপালের

কলকাতা শহরের সাতটি জায়গায় স্ট্রংরুমের সামনে ১৬৩ ধারা জারি করল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার রাতের ঘটনার পর জানিয়ে দেওয়া...

ভোট মিটলেও আইএসএফের গুন্ডামিতে অশান্ত ভাঙড়!

ভোট মিটেছে ঠিকই, কিন্তু ভাঙড় থেকে হিংসার ছায়া সরছে না। বুধবার রাত থেকেই এলাকায় যে চাপা উত্তেজনা ছিল,...

১২ ঘণ্টা আগে ভোট ঘোষণা! দক্ষিণ চব্বিশ পরগণার একাধিক কেন্দ্রে পুণর্নির্বাচন শনিবার

প্রাথমিকভাবে রাজ্যের ১৫ বুথে পুণর্নির্বাচনের ঘোষণা নির্বাচন কমিশনের। প্রথম দফার নির্বাচনে কোনও পুণর্নির্বাচন না হলেও দ্বিতীয় দফার নির্বাচনে...

মমতার অভিযোগ সত্য প্রমাণিত, বিজেপির বিক্ষোভে শামিল যুবক ‘বহিরাগত’

তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অভিযোগই সত্য প্রমাণিত হল। বৃহস্পতিবার সাখওয়াত মেমোরিয়ালের সামনে হাঙ্গামা করা যুবক...