Sunday, June 28, 2026

নজিরবিহীন সিদ্ধান্ত! ফের রাজ্যের একাধিক বুথে ভোটাভুটির নির্দেশ নির্বাচন কমিশনের  

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) নিয়ে ফের নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের (State Election Commission)। ভোট গণনা পর্ব মিটে যাওয়ার পর ফের রাজ্যের ২০ বুথে নির্বাচনের নির্দেশ দিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা (Rajiv Sinha)। হাওড়া সাঁকরাইলের ১৫টি বুথে ভোটের দিন ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে সাঁকরাইলের ওই ১৫ বুথেই তৃণমূল প্রার্থীরা জয়ী হন। তবে শুধু সাঁকরাইল নয়, সিঙ্গুরের বেরাবেড়ির একটি বুথ ও উত্তর ২৪ পরগণার হাবড়ার ৪টি বুথে ফের ভোটের সিদ্ধান্ত কমিশনের। জানা গিয়েছে, বিডিওর রিপোর্টের ভিত্তিতে ওই ২০ বুথে নতুন করে ভোটের নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন।

গত শনিবার পঞ্চায়েত নির্বাচনের দিন মোটের উপর শান্তই ছিল হাওড়া, উত্তর চব্বিশ পরগণা ও সিঙ্গুর। বড় কোনও অশান্তির ঘটনা চোখে পড়েনি। কিন্তু সাঁকরাইলের একাধিক ভোট কেন্দ্রে বহিরাগত দুষ্কৃতীরা ব্যালট লুঠ করে বলে অভিযোগ। সেগুলি হল, মানিকপুর দর্জিপাড়া প্রাথমিক স্কুলের সাতটি বুথ, রশ্মি মহল শিশু শিক্ষা কেন্দ্রের একটি বুথ, সারেঙ্গা হাইস্কুল ও পল্লিশ্রী পাঠাগারের কয়েকটি বুথ। পাশাপাশি সিঙ্গুর ও হাবড়ার একাধিক বুথে জোর করে অশান্তির চেষ্টা বিরোধীদের। আর সেকারণেই ওই সমস্ত বুথের নির্বাচনকে কার্যত বাতিল ঘোষণা করে দেয় নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন সাফ জানিয়েছে, সাঁকরাইলের এই ১৫টি, হাবড়ার ৪টি এবং সিঙ্গুরের একটি বুথে যে ভোটগ্রহণ হবে তাকে পুনর্নিবাচন বলা হবে না। পঞ্চায়েত আইন অনুযায়ী নতুন করে ভোট নেওয়া হবে এই বুথগুলিতে।

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...