Saturday, May 16, 2026

অভিনেত্রীর ভু.য়ো প্রোফাইলে টাকা চাওয়ার অভি.যোগ! পুলিশের দ্বারস্থ অনিন্দিতা নিজেই

Date:

Share post:

তারকাদের সোশ্যাল মিডিয়া (Social Media) অ্যাকাউন্ট হ্যাক করে নেওয়া কিংবা ভুয়ো প্রোফাইল তৈরি করে অন্যকে হেন.স্থা করার ঘটনা নতুন নয়। সিনেমা সিরিয়ালের অভিনেতারা মাঝে মাঝেই তাঁদের নামে প্রোফাইল খোলা হয়েছে বলে অভিযোগ করেন। সেই তালিকায় দেখা গেল অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরীকে (Anindita Roychowdhury)। তবে শিল্পী রীতিমতো ভয় পেয়েছেন এটা স্পষ্ট, কারণ তাঁর নাম নিয়ে প্রোফাইল তৈরি করে সমাজ মাধ্যমে একের পর এক পোস্ট ছড়িয়ে পড়ছে। বিষয়টি সকলের গোচরে আনতে নিজেই পোস্ট করলেন অনিন্দিতা (Anindita Roychowdhury)। ইতিমধ্যে সাইবার বিভাগে অভিযোগও দায়ের করেছেন।

টেলি পর্দার চেনা মুখ অনিন্দিতা রায়চৌধুরী। ছোট বড় সব সিরিয়ালে তাকে ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে চেনে বাঙালি । অভিনেত্রী জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তাঁর নামের বিভিন্ন ভুয়ো প্রোফাইল থেকে চেনা পরিচিতদের কাছে উল্টোপাল্টা মেসেজ যাচ্ছে। ব্যাপারটা জানাজানি হওয়ার পর রীতিমতো চিন্তায় পড়ে যান অনিন্দিতা। কোথাও কাজ দেওয়ার নাম করে টাকা চাওয়া হচ্ছে, নোংরা মেসেজ পাঠানো হচ্ছে, কোথাও আবার বলা হচ্ছে তিনি নাকি রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত। এরপর আর দেরি করেননি অনিন্দিতা সঙ্গে সঙ্গে সাইবার সেলে অভিযোগ জানিয়েছেন। কিন্তু তাতেও কোন লাভ হয়নি। বিষয়টি নিয়ে যথেষ্ট বিরক্ত অভিনেত্রী প্রত্যেকের কাছে অনুরোধ করেছেন যাঁরা এই ধরনের কোনও অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন, তাঁরা যেন অবশ্যই গোটা কনভারসেশন স্ক্রিনশটের মাধ্যমে তাঁকে পাঠিয়ে দেন। এবার পুলিশের কাছেই অভিযোগ করার মনস্থির করেছেন টেলি পর্দার জনপ্রিয় অভিনেত্রী। এমনিতেই সিরিয়াল এবং নতুন সিরিজ নিয়ে যথেষ্ট ব্যস্ত আছেন। তার মধ্যে এই ধরনের ঘটনায় মানসিক চাপ বাড়ছে বলে জানান অনিন্দিতা রায়চৌধুরী।

 

 

Related articles

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...