Friday, June 26, 2026

পাটনার রাস্তায় ধু.ন্ধুমার! নীতীশের পুলিশের লাঠির আ.ঘাতে ম.র্মান্তিক পরিণতি বিজেপি নেতার

Date:

Share post:

শিক্ষকদের বদলি (Teacher Transfer) করতে দুর্নীতি করছে বিহারের (Bihar) মহাজোট সরকার। এই দাবিতেই বৃহস্পতিবার বিধানসভা (Assembly) অভিযান করে বিজেপি (BJP)। বৃহস্পতিবার এই অভিযান চলাকালীন কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় পাটনার ডাকবাংলা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রতিবাদীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসও ছোঁড়া হয় বিক্ষোভকারীদের দিকে। আর এদিন বিহার সরকারের (Bihar Govt) বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়েই প্রাণ হারালেন এক বিজেপি নেতা।

সূত্রের খবর, লাঠির আঘাতেই বিজয় কুমার সিং নামে ওই বিজেপি নেতার মৃত্যু হয়। এদিন বিহার পুলিশের লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েছিলেন বিজয়। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও লাভের লাভ কিছুই হয়নি। চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছনোর আগেই তাঁর মৃত্যু হয়।

বৃহস্পতিবার শিক্ষক নিয়োগ সহ একাধিক দাবিতে মহাজোট সরকারের বিরুদ্ধে বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। বিজেপি কর্মীদের মিছিল ছত্রভঙ্গ করতেই ব্যাপক লাঠিচার্জ করে বিহার পুলিশ। জলকামান ও কাঁদানে গ্যাসের শেলও ছোঁড়া হয়। এদিকে টুইটারে বিজেপি নেতার মৃত্যুর খবর জানান, রাজ্যসভার সাংসদ সুশীল মোদি (Sushil Modi)। এদিকে ঘটনার প্রতিবাদে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও (JP Nadda) টুইট করে বিহার সরকারকে কড়া আক্রমণ করেন। তিনি টুইটারে লেখেন, রাজ্য সরকার নিজেদের ব্যর্থতা এবং অযোগ্যতা ঢাকতেই পাটনায় বিজেপি কর্মীদের উপর লাঠিচার্জ করেছে। এদিকে, আগামী সপ্তাহে শিক্ষা বিভাগের সমস্ত কর্মকর্তাদের ছুটি বাতিল ঘোষণা করেছে বিহার শিক্ষা বিভাগ।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...