Tuesday, February 24, 2026

ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন ভারতের প্রধানমন্ত্রী

Date:

Share post:

ফ্রান্স সফরে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ অনার’ পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের সময় থেকে চলে আসা ঐহিত্যশালী এই পুরস্কারে মোদির হাতে তুলে দেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমান্যুয়েল ম্যাক্রোঁ।

আরও পড়ুন:বাস্তিল দিবস: ফ্রান্স প্রেসিডেন্টের আমন্ত্রণে প্যারিস পৌঁছলেন নরেন্দ্র মোদি

এদিন প্রধানমন্ত্রী মোদির ‘লিজিয়ন অফ অনার’ পাওয়ার ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। ছবির ক্যাপশানে লেখেন, “এই উষ্ণ ব্যবহার ভারত-ফ্রান্স অংশীদারিত্বের মেজাজকে তুলে ধরেছে। রাষ্ট্রপতি ইমান্যুয়েল ম্যাক্রোঁ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফ্রান্সের সর্বোচ্চ পুরস্কার, গ্র্যান্ড ক্রস অব দ্য লিজিয়ন অব অনারে ভূষিত করেছেন।”
উল্লেখ্য, বাস্তিল দিবস পালন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদিকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানান ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে দু’দিনের জন্য ফ্রান্স সফরে গিয়েছেন মোদি। যুদ্ধবিমান কেনা-সহ একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হতে পারে প্রধানমন্ত্রীর এই সফরে। তার প্রথম দিনেই মোদিকে সম্মানিত করল ফ্রান্সের সরকার। এর আগে কংগ্রেস সাংসদ শশী থারুর, অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের , অভিনেত্রী সুচিত্রা সেনের মতো বিখ্যাত ভারতীয়রা এই সম্মান পেয়েছেন।
বৃহস্পতিবার বিখ্যাত এলিস প্যালেসে মোদির জন্য বিশেষ নৈশভোজের ব্যবস্থা করেছিলেন ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজেট ম্যাক্রোঁ।সেখানে বিশেষ নৈশভোজের আয়োজন করা হয় ভারতের প্রধানমন্ত্রীর জন্য। সেই অনুষ্ঠানেই মোদিকে এই বিশেষ সম্মানে ভূষিত করা হয়।

spot_img

Related articles

মিলে গেল পূর্বাভাস, বৃষ্টিভেজা মঙ্গলের সকাল কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় 

আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) পূর্বাভাস সত্যি করে মঙ্গলবার ভোরে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি। ভোর...

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...