Saturday, May 23, 2026

ধর্মতলায় খুঁটি পুজো দিয়ে ২১ জুলাইয়ের প্রস্তুতি শুরু তৃণমূলের

Date:

Share post:

আর কয়েকদিনের অপেক্ষা। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। ধর্মতলায় রাজ্যের শাসক দল তৃণমূলের (TMC) সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ। ২১ জুলাইয়ের (21 July) শহিদ তর্পণ। সেই সমাবেশের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়ে গেল। আজ, শুক্রবার ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের কাছে রীতি মেনে খুঁটি পুজো করলেন তৃণমূলের নেতারা। নারকেল ফাটিয়ে খুঁটি তৈরির কাজে সূচনা করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। এ ছাড়া ছিলেন রাজ্য সভাপতি জয়প্রকাশ মজুমদার, যুব সভানেত্রী সায়নী ঘোষ, রাজ্যসভার সাংসদ শান্তনু সেন, উত্তর কলকাতা তৃণমূলের মহিলা নেত্রী শ্রেয়া পান্ডে।

এদিন সুব্রত বক্সি বলেন, ‘‘আজ খুঁটি পুজোর মধ্যে দিয়ে মঞ্চ তৈরির কাজ শুরু হল। এ বার সুযোগ এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক নির্দেশ মঞ্চ থেকেই শোনার। তাই সব জেলা থেকেই কর্মীরা আসবেন। তাঁদের মধ্যে উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। আমরা প্রস্তুতি শুরু করলাম। ওইদিন রেকর্ড সংখ্যক কর্মী সমাবেশ হবে।’’

এবার ২১ জুলাইয়ের তাৎপর্য আলাদা। সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে দুর্দান্ত ফলাফল করেছে তৃণমূল। বিরোধী সন্ত্রাসে বেশকিছু তৃণমূল নেতা-কর্মী নিহত হয়েছেন। তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে এবার তৃণমূল নেত্রী শ্রদ্ধা দিবস হিসেবে পালিত হবে দিনটি।

 

 

Related articles

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...