Saturday, May 23, 2026

তিরুপতি মন্দিরে যশ – মধুমিতা! টলিউডে সুখবরের ইঙ্গিত

Date:

Share post:

এটা গল্প নাকি সত্যি, সকাল সকাল নেট দুনিয়ায় ভাইরাল ‘যশমিতা’। বহুদিন ধরে যাঁদের একসঙ্গে দেখতে চাইছেন দর্শক আর এই নিয়ে কথা বলছেন না যশ দাশগুপ্ত ও মধুমিতা সরকার (Yash Dasgupta and Madhumita Sarkar), সেই যুগল সটান হাজির তিরুপতি মন্দিরে(Tirupati Temple)! ‘ বোঝে না সে বোঝে না’ ক্রেজ কি আর মাঝের একটা মিউজিক ভিডিও (Music Video)সামাল দিতে পারে? অগত্যা ফের একসঙ্গে দুজনে।

ছোটপর্দা দিয়ে দুজনের যাত্রা শুরু হলেও এখন পথ অনেকটাই আলাদা। যশ (Yash Dasgupta) মেনস্ট্রিম সিনেমায় মন দিয়েছেন, নিজের প্রযোজনা সংস্থা খুলেছেন। আর মধুমিতা (Madhumita Sarkar) একের পর এক সাহসী চরিত্রে অভিনয় করে হয়ে উঠেছেন ওয়েব সিরিজের চেনা মুখ। তবে একসঙ্গে মিষ্টি প্রেম – অভিমানের গল্প আর লেখা হয়নি। তবে কি যশের প্রযোজনা সংস্থার নতুন নায়িকা মধুমিতা? চারিদিকে ছড়িয়ে পড়েছে নায়ক নায়িকার ছবি। টলিপাড়ার অন্দরে ফিসফাস, মধুমিতা নাকি যশের সঙ্গে জুটি বাঁধার জন্য যথেষ্ট আগ্রহী। যশ কী বলেন? অভিনেতা মজা করে লেখেন, “আমি আর একটু বড় অভিনেতা হয়ে যাই। তার পর করব।” তবে শুক্রবারের সকাল থেকে ভাইরাল ছবি একটু হলেও অন্য ইঙ্গিত দিচ্ছে।

 

 

Related articles

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...