Wednesday, May 13, 2026

ত্রাতা ‘দিদির সুরক্ষা কবচ’! ১০ বছরের রাজকে কাছে পেয়ে উচ্ছসিত পরিবার

Date:

Share post:

সুমন করাতি

ভুলবশত ট্রেনে চেপে চলে এসেছিল কলকাতা। ১০ বছরের সেই খুদেকে ঘরে ফেরাল ‘দিদির সুরক্ষা কবচ’ (Didir Surakkha Kabach)। সদ্য পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) জিতেছে তৃণমূল (TMC)। বাংলার গ্রাম দখলে এসেছে ঘাসফুল শিবিরের। চারিদিকে সেই জয়ের সেলিব্রেশন চলছে। আর এসবের মধ্যেই ঘটে গেল এক অবাক কাণ্ড। মুর্শিদাবাদ (Murshidabad) ইসলামপুরের (Islampur) বাসিন্দা বছর দশেকের রাজ ইসলাম বেরিয়েছিল তৃণমূলের বিজয়োৎসব দেখবে বলে। তবে এরই মধ্যে আচমকা রাজ কখন সেই সেলিব্রেশন দেখবে বলে স্টেশনে চলে আসে তার আর খেয়াল নেই। মূলত বাজি ফাটানো দেখার খুব শখ তার, আর সেকারণেই ট্রেনে চেপে আরেকটু ঘুরে দেখার আনন্দে আচমকাই চলে আসে শিয়ালদহ স্টেশনে। আর শিয়ালদহ আসতেই তার মনে হয় আর হয়তো সে বাড়ি ফিরতে পারবে না। তবুও একবার শেষ চেষ্টা করে সে।

কিন্তু কিছুক্ষণ পরই বাড়ি ফেরার ট্রেনে চাপে রাজ। তবে সে ঠিক লাইনেরই ট্রেনে চেপেছিল কিন্তু সেটা শিয়ালদহ-কাটোয়া লোকাল ছিল। কিছুদূর যাওয়ার পরই সম্বিত ফেরে তার। হুগলির জুবিলী ব্রিজ পার করতেই তার মনে হয় সে ভুল রাস্তায় এসে পড়েছে। তাই সঠিক জানতে হুগলি ঘাট স্টেশনে নেমে পড়ে সে। আর স্টেশনে নেমেই নেমেই দিশাহারা হয়ে পড়ে রাজ। স্টেশনে নেমেই কাঁদতে শুরু করে সে। এলাকাবাসী ও টোটো চালকরা রাজকে দেখার সঙ্গে সঙ্গেই রাজকে নিয়ে চলে আসে চুঁচুড়া আরোগ্যতে।

এরপরই আরোগ্যর কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত দেখেন বাচ্চাটির হাতে দিদির সুরক্ষা কবচের বেল্ট পড়ানো রয়েছে। সেখানে লেখা মুর্শিদাবাদ ইসলামপুর। এরপরই মুর্শিদাবাদ ইসলামপুরের নেতা-নেত্রীদের ছবি দেখাতেই চিনতে পারে রাজ। পরে ওই এলাকার বিধায়কের সঙ্গে যোগাযোগ করে অবশেষে বাড়ির খোঁজ মেলে রাজের। ইন্দ্রজিৎ জানান, হয়তো তৃণমূলের জনসংযোগের কারণেই বাচ্চাটি সকল নেতা-নেত্রীকে চেনে, আর খুব সহজেই তাকে বাড়ি ফেরানো সম্ভব হচ্ছে। আর হারানো ছেলেকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত রাজের পরিবার। তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।

 

 

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...