Monday, March 16, 2026

রাজ্য-রাজভবন সংঘাতের আবহে এবার প্রেস সেক্রেটারিকে রিলিজ করলেন রাজ্যপাল

Date:

Share post:

রাজ্য-রাজভবন সংঘাতের আবহে এবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (CV Ananda Bose) প্রেস সেক্রেটারি (Press Secretary) পদ থেকে শেখর বন্দ্যোপাধ্যায়কে (Sekhar Banerjee) রিলিজ করা হল। খোদ রাজ্যপাল আনন্দ বোস তাঁকে রিলিজ করেছেন বলে রাজভবন সূত্রে খবর। এই মর্মে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে।

এদিকে জানা যাচ্ছে, রাজ্যপালের প্রেস সেক্রেটারি পদে রিলিজ পাওয়ার পর শেখর বন্দ্যোপাধ্যায় ফিরে গিয়েছেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরে। রাজ্যপালের প্রেস সচিব হিসেবে গত জানুয়ারি মাসে নবান্ন থেকে তিন জনের নামের একটি তালিকা রাজভবনে পাঠানো হয়েছিল। সেখান থেকে ইন্টারভিউ নিয়ে শেখর বন্দ্যোপাধ্যায়কে নিজের প্রেস সেক্রেটারি হিসেবে বেছে নিয়েছিলেন রাজ্যপাল। তবে আচমকা রাজ্যপাল তাঁকে রিলিজ করে দেওয়ায় নতুন করে জল্পনা শুরু হয়েছে।

প্রসঙ্গত, নন্দিনী চক্রবর্তীর রিলিজের পর থেকে এখনও রাজ্যপালের প্রধান সচিবের পদটি ফাঁকা রয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

 

 

spot_img

Related articles

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...