Monday, May 18, 2026

যাত্রীদের কাছে রেলের সঠিক তথ্য পৌঁছে দিচ্ছেন দৃষ্টিহীন ঘোষক পরিতোষ বিশ্বাস!

Date:

Share post:

শিয়ালদহ স্টেশন দিয়ে তো নিয়মিত যাতায়াত করেন , কখনও জানার চেষ্টা করেছেন ট্রেনের সময়, প্ল্যাটফর্ম নাম্বার সহ ট্রেন চলাচল সংক্রান্ত ঘোষণা কারা করেন । প্রত্যেকদিন হাজার হাজার যাত্রীর কাছে রেলের সঠিক তথ্য পৌঁছে দিচ্ছেন জন্মলগ্ন থেকে দৃষ্টিহীন এক ব্যক্তি।তিনি দৃষ্টিহীন রেল কর্মী পরিতোষ বিশ্বাস।

রেল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ ৩৪ বছর ধরে পূর্ব রেলে ঘোষকের পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন তিনি। শুধুমাত্র শিয়ালদহ স্টেশনেই নয়, তাঁর সুদীর্ঘ কর্মজীবনে বিভিন্ন রেল স্টেশনে দায়িত্বের সঙ্গে নিজের কর্তব্য পালন করে এসেছেন তিনি।

জানা গিয়েছে, হাওড়া ও শিয়ালদহ স্টেশন মিলিয়ে মোট পাঁচ জন দৃষ্টিহীন ঘোষক রয়েছেন  পূর্ব রেলে । সামাজিক দায়িত্ব পালনের অঙ্গ হিসেবে পূর্ব রেল এমনই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের নিয়োগ করেছে। এমনকি তাঁরা যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন বলে রেলের তরফে জানানো হয়েছে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অমর প্রকাশ দ্বিবেদি বলেছেন, বিশেষভাবে সক্ষম ওই কর্মীরা দক্ষতার সঙ্গে জাতির সেবায় কাজ করছেন । এরা প্রত্যেকেই পূর্ব রেলের গর্ব। আগামী দিনেও বিশেষভাবে সক্ষমদের এভাবেই গুরুত্বপূর্ণ কাজে লাগাতে চায় পূর্ব রেল।

 

Related articles

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...

‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত...

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...