Wednesday, May 13, 2026

ভারী বৃষ্টির পূর্বাভাসে দার্জিলিংয়ে বন্ধ ‘ জয় রাইড’

Date:

Share post:

শৈল শহর দার্জিলিং (Darjeeling) মানেই কাঞ্চনজঙ্ঘায় সূর্যোদয় দেখার পাশাপাশি বাড়ির কচিকাচাদের নিয়ে টয় ট্রেনের ‘জয় রাইড ‘ (Joy Ride)। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আগামীকাল থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই পরিষেবা বন্ধ রাখা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর(Alipore Weather Department) জানিয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টির (Rain in North Bengal) পরিমাণ আরও বাড়বে। বন্যা পরিস্থিতির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়ের স্বাভাবিক জীবনযাত্রা। ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তরের পর্যটন ব্যবসা।

উত্তরের ভারী বৃষ্টিতে জুন মাসের পর জুলাইতেও বিপর্যস্ত পাহাড়। পর্যটকের সংখ্যা তলানিতে ঠেকেছে। এখানে ওখানে ধস নামছে। খুব স্বাভাবিকভাবেই বড় বিপদের সম্ভাবনা এড়াতে আপাতত বন্ধ টয় ট্রেনের জয় রাইড।দার্জিলিং থেকে টয় ট্রেনে (Toy Train) চড়ে ঘুম পর্যন্ত যাওয়া এবং বাতাসিয়া লুপ পেরিয়ে ফের দার্জিলিংয়ে ফিরে আসা। ঘণ্টা খানেকের এই সফরের জন্য মুখিয়ে থাকেন সকলেই। তবে একটানা ৪৩ দিন দার্জিলিং, বাতাসিয়ালুপ ও ঘুমে এই পরিষেবা বন্ধ থাকবে। এনজিপি -দার্জিলিং রুটের(NJP Darjeeling) ক্ষেত্রে অবশ্য কোনও পরিবর্তন হচ্ছে না।উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, “প্রতিকূল আবহাওয়া কারণেই জয় রাইড স্থগিত রাখা হচ্ছে। আপাতত ৩১ অগস্ট পর্যন্ত জয় রাইড বন্ধ থাকবে। পরবর্তীতে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।”

 

 

 

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...