Wednesday, June 24, 2026

সংসদে শাসককে চাপে ফেলতে সমমনস্ক দলগুলিকে বৈঠকে ডাকলেন খাড়গে

Date:

Share post:

আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন(monsoon session)। তার আগেই বিজেপিকে(BJP) পর্যদুস্ত করতে এক ছাতার তলায় এসেছে বিরোধী শিবির। এই পরিস্থিতিতে আসন্ন সংসদ অধিবেশনে কেন্দ্রের উপর চাপ বাড়াতে বৈঠকের ডাক দিলেন কংগ্রেস(Congress) সভাপতি মল্লিকার্জুন খাড়গে(Mallikarjun Kharge)। আগামীকাল অধিবেশন শুরুর আগে সকাল দশটায় সময়মনস্ক সকল রাজনৈতিক দলকে সেই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বুধবার কংগ্রেসের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, “বৃহস্পতিবার ২০ জুলাই সকাল দশটায় সমমনস্ক সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে বৈঠকের জন্য। আসন্ন সংসদ অধিবেশনে যে সমস্ত বিষয়গুলি উত্থাপিত হতে চলেছে সে বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনার জন্য।” ২৪এর রণকৌশল ঠিক করতে ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে ইতিমধ্যেই একজোট হয়েছে বিরোধী শিবির। ধীরে ধীরে কংগ্রেসের ঢাকা এই বৈঠকে উপস্থিত থাকতে চলেছে সদ্য গঠিত INDIA-এর অংশীদারি বিরোধী রাজনৈতিক দলগুলি।

তবে বিরোধীদের পাশাপাশি, সংসদ অধিবেশন উপলক্ষে বুধবার কেন্দ্র তরফেও সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হয়েছে। দলের রণকৌশল ঠিক করতে বুধবার সর্বদলীয় বৈঠকের পাশাপাশি, আলাদা করে বৈঠকে বসছেন বিজেপি নেতারাও। এনডিএ-র শরিক নেতারাও এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন বলে বিজেপির একটি সূত্রের খবর। অন্যদিকে সূত্র মারফত জানা যাচ্ছে, এই বাদল অধিবেশনেই অভিন্ন দেওয়ানি বিধি সংসদে পেশ করতে পারে সরকার। আবার দিল্লির অর্ডিন্যান্স নিয়েও আরও এক কদম এগোতে পারে কেন্দ্রের বিজেপি সরকার। এই সমস্ত ইস্যু নিয়েই সরকারকে কিভাবে পাল্টা চাপে ফেলা যায় তার রণকৌশল ঠিক করতে বৈঠক ডাকলেন খাড়গে।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...