Monday, May 18, 2026

‘নমামী গঙ্গে’ প্রকল্পে ট্রান্সফর্মার ফেটে বি.স্ফোরণ! মৃ.ত ১ পুলিশকর্মী সহ অন্তত ১৫

Date:

Share post:

উত্তরাখণ্ডে অলকানন্দা নদীর ধারে ‘নমামী গঙ্গে’ প্রকল্পে ট্রান্সফর্মার ফেটে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে মৃতদের মধ্যে অধিকাংশই শ্রমিক। আহত বহু।মৃতদের মধ্যে এক পুলিশ আধিকারিক এবং পাঁচজন হোমগার্ড রয়েছেন। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পিপালকোটির আউটপোস্ট ইন চার্জ । এদের মধ্যে সকলেই ‘নমামী গঙ্গা’ প্রকল্পের কাজে নিযুক্ত ছিলেন।

আরও পড়ুন:নামের পরে তৈরি বিজেপি বিরোধী জোটের ট্যাগ লাইন

মঙ্গলবার গভীর রাতে উত্তরাখণ্ডের চামোলি জেলায় ‘নমামী গঙ্গে’ প্রকল্পের কাজ চলাকালীন দুর্ঘটনার ঘটে। ঘটনাস্থলে পুলিশ এবং উদ্ধারকারী দল পৌঁছে সকলকে উদ্ধার করে। আহতদের ইতিমধ্যেই স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও উদ্ধারকাজ চলছে।

প্রকল্পের কাজ চলাকালীন কী করে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি।তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। উদ্ধারকাজ চলছে। আহতদের হেলিকপ্টারে করে ঋষিকেশ এমসে স্থানান্তরিত করা হচ্ছে।”

উত্তরাখণ্ড পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ‘‘ঘটনাস্থলের একটি লোহার রেলিং বিদ্যুতের সংস্পর্শে আসায় এই ভয়াবহ দুর্ঘটনার ঘটেছে। এর জেরে পুলিশের এক সাব-ইনস্পেক্টর এবং পাঁচ জন হোম গার্ড-সহ ১৫ জন মারা গিয়েছেন।তবে বিস্ফোরণ কী করে ঘটল , তা পুরো তদন্তের পরই বলা সম্ভব”।

Related articles

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

জমি জালিয়াতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে...

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...