Monday, March 16, 2026

গীতাঞ্জলি স্টেডিয়ামে একুশে জুলাইয়ের ক্যাম্প ঘুরে দেখলেন অভিষেক, শহিদ বেদিতে মাল্যদান

Date:

Share post:

অপেক্ষা আর কয়েক ঘন্টার। শুরু হয়ে গিয়েছে কাউন্ট ডাউন। আগামী শুক্রবার ফের একটি একুশে জুলাইয়ে তৃণমূলের সমাবেশের সাক্ষী হবে গোটা বাংলা। এবার একুশের জুলাইয়ে তাৎপর্য অনেকটাই আলাদা। একদিকে পঞ্চায়েতে বিপুল জয় উদযাপন, অন্যদিকে লোকসভা ভোটের আগে এটাই বাংলার শাসক দলের শেষবৃহত্তর সমাবেশ। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা-কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে কী বার্তা দেন সেদিকেই নজর সকলের।



আরও পড়ুন: নাকা চেকিং-এ চণ্ডীতলায় প্রায় ৪৪ লক্ষ টাকা উদ্ধার, গ্রেফ.তার ২

এদিকে জোর কদমে চলছে একুশে জুলাইয়ের চূড়ান্ত প্রস্তুতি। ইতিমধ্যেই উত্তরের ও দূরের জেলাগুলি থেকে কাতারে কাতারে মানুষ আসতে শুরু করেছে। সল্টলেক সেন্ট্রাল পার্ক, কসবা গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সহ বিভিন্ন জায়গায় তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

দিন কয়েক আগেই সেন্ট্রাল পার্কের তাঁবু পরিদর্শনে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে তিনি গেলেন গীতাঞ্জলি স্টেডিয়ামে। এখানে মূলত মালদা ও মুর্শিদাবাদ ও নদিয়া জেলা থেকে আসা কর্মী-সমর্থকদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। দায়িত্বে আছেন স্থানীয় কাউন্সিলর তথা বোরো চেয়ারম্যান সুশান্ত ঘোষ।

এদিন গীতাঞ্জলি স্টেডিয়ামে গিয়ে প্রথমেই শহিদ বেদিতে মাল্যদান করে ১৩ জন শহিদকে শ্রদ্ধা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর বেশ কিছুক্ষণ তিনি গোটা স্টেডিয়ামে ব্যবস্থাপনা খতিয়ে দেখেন। কর্মী-সমর্থকদের সঙ্গে শুভেন্দু বিনিময় করেন। খাওয়ার জায়গা থেকে মেডিক্যাল ক্যাম্প ঘুরে দেখেন। প্রয়োজনীয় নির্দেশ দেন দায়িত্বে থাকা নেতাদের। এদিন অভিষেকের সঙ্গে ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন।

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...