Thursday, June 25, 2026

আগামিকাল থেকে শুরু রাজ্য জয়েন্টের কাউন্সেলিং

Date:

Share post:

আগামিকাল থেকে পশ্চিমবঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভর্তির কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হতে চলেছে।

ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স একজামিনেশনস বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৫শে জুলাই পর্যন্ত  উত্তীর্ণ পড়ুয়ারা তাঁদের নাম রেজিস্ট্রেশন, অর্থ জমা দেওয়া এবং চয়েস ফিলিং বা নিজেদের পছন্দ অনুযায়ী কোর্স বাছাই করতে পারবেন। ‘চয়েস ফিলিং’-এর ভিত্তিতে ২৭শে জুলাই ‘মক সিট অ্যালোকেশন’-এর তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রয়োজনীয় পরিবর্তন সহ ২৮শে জুলাইয়ের মধ্যে ছাত্রছাত্রীরা তাঁদের পছন্দ নিশ্চিত করতে পারবেন।

পয়লা অগাস্ট প্রথম রাউন্ডের আসন বণ্টনের তালিকা প্রকাশ করা হবে। সেই আসন গ্রহণের  পর প্রয়োজনীয় অর্থ জমা দিয়ে  পড়ুয়ারা ১ থেকে ৫ই অগাস্টের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন। ৮ই  অগাস্ট দ্বিতীয় রাউন্ডের আসন বণ্টনের ফল ঘোষণা করা হবে। এই রাউন্ডের শিক্ষার্থীরা ১১ই অগাস্ট পর্যন্ত তাঁদের জন্য বরাদ্দ আসনের অর্থ জমা করতে পারবেন। দ্বিতীয় রাউন্ডের পর বোর্ডের পক্ষ থেকে মপ আপ রাউন্ডেরও ব্যবস্থা করা হবে। পড়ুয়ারা যাতে নিজেদের সুবিধানমতো আসন বাছাই করতে পারেন, সেজন্য এই প্রথম ‘মক সিট অ্যালোকেশন’-এর সুযোগ দিচ্ছে বোর্ড। বোর্ডের দুটি ওয়েবসাইটে wbjeeb.in  অথবা wbjeeb.nic.in-এ ক্লিক করলে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।

আরও পড়ুন- শুভেন্দু অধিকারীর ‘রক্ষাকবচ’ নিয়ে এবার প্রশ্ন তুলল খোদ হাই কোর্ট!

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...