Sunday, February 22, 2026

গুজরাটে বড় ধাক্কা বিজেপির!কংগ্রেসে যোগ আমূল সংস্থার কর্ণধারের

Date:

Share post:

গুজরাটে বিজেপির আমূল পরিবর্তন!গেরুয়া শিবির ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন দেশের অন্যতম বৃহৎ সমবায় সংস্থা আমূল ডেয়ারির ডিরেক্টর জুবানসিন চৌহান। বুধবারের এই ঘটনায় বড় ধাক্কা খেল মোদি-শাহের রাজ্য। কংগ্রেসে যোগ দেওয়ার আগে আমূলের ডিরেক্টর জানান, ‘‘কংগ্রেস সরকারের আমলে আমূল ‘গুজরাতের গর্ব’ হয়ে উঠেছিল। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই আমূল-সহ বিভিন্ন সমবায় সংস্থাকে উপেক্ষা করেছে।’’

আরও পড়ুন:প্রেমঘটিত বিবাদের জের!অন্ধ্রপ্রদেশে দলিত যুবকের গায়ে প্রস্রা.ব



শনিবার গুজরাত প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি শক্তিসিন গোহিলের উপস্থিতিতে দলের রাজ্য দফতর রাজীব গান্ধী ভবনে আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দেন জুবানসিন। তিনি দীর্ঘ দিন কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। গত বছর বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। তার পরে ফেব্রুয়ারিতে আমূলের ডিরেক্টর পদে পুনর্নির্বাচিত হন।আমূলের পাশাপাশি, গুজরাটের ‘খরিয়া জেলা দুগ্ধ উৎপাদক সমবায় সমিতি’র প্রধানের পদেও রয়েছেন জুবানসিন।

spot_img

Related articles

জম্মু-কাশ্মীরে যৌথ বাহিনীর অপারেশন, খতম ১ জইশ জঙ্গি 

ভূস্বর্গে গোলাগুলি, জঙ্গিদের সঙ্গে যৌথ বাহিনীর অপারেশনে খতম এক জইশ জঙ্গি। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ চাটরু বেল্টের...

বিজেপির ওড়িশায় এক বছর ধরে স্কুল পড়ুয়াকে ধর্ষণ! গ্রেফতার ৫ অভিযুক্ত শিক্ষক

আইনের শাসন তো কবেই শিকেয় উঠেছে। এখন বেসরকারি স্কুলগুলিতে কন্যা সন্তানকে পড়তে পাঠানোও দায় হয়েছে বিজেপি শাসিত ওড়িশায়...

পাকিস্তানের সঙ্গে জড়িয়ে সূচির সমীকরণ, সেমির ম্যাচ থেকে বঞ্চিত থাকবে ইডেন?

গ্রুপ পর্বের পর শুরু হয়েছে টি২০ বিশ্বকাপের(T20 World Cup) সুপার আট(Super 8)। প্রথম ম্যাচই বৃষ্টির জন্য ধুয়ে গিয়েছে।...

স্কুল পড়ুয়াদের জন্য ‘ব্যান’ হবে সোশ্যাল মিডিয়া! আইন আনতে চলেছে কর্ণাটক

উত্তরপ্রদেশ, তারপরে কেরালা। শৈশব থেকে কৈশোরে স্মার্টফোন ও তাতে যথেচ্ছ কন্টেন্ট পেয়ে যাওয়ার কুফল দেখার পরেও শিক্ষা হয়নি...