Friday, May 15, 2026

বিরোধী জোটের বৈঠকের পরই ফের ‘সক্রিয়’ ইডি! শহরের একাধিক জায়গায় তল্লাশি

Date:

Share post:

মঙ্গলে গণতন্ত্রকে রক্ষায় বিজেপি বিরোধী নতুন জোট তৈরি হয়েছে। তারপরই ভয় পেয়েছে বিজেপি। ২৬টি বিরোধী দলের সঙ্গে ভোটের ময়দানে নামার আগে রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ বিজেপি হয়ে সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার বিকেলে শহরে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। জানা গেছে, এদিন কলকাতার তিনটি নির্মাণকারী সংস্থার অফিসে তল্লাশি চালায় ইডি। ক্যামাক স্ট্রিট, প্রিন্স আনোয়ার শাহ রোড ও এজেসি বোস রোডে একইসঙ্গে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী।



আরও পড়ুন:গুজরাটে বড় ধাক্কা বিজেপির!কংগ্রেসে যোগ আমূল সংস্থার কর্ণধারের

নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার সুজয়কৃষ্ণ ভদ্র-এর টাকা এই সংস্থাগুলির মাধ্যমে খাটানো হত বলে ইডি সূত্রের খবর। সেই সূত্র ধরেই বুধবার দুপুর থেকেই শহরের একাধিক জায়গায় হানা দেয় ইডি।
প্রসঙ্গত, কিছুদিন আগেই স্ত্রী বিয়োগ হয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রের। স্ত্রীর পারলৌকিক ক্রিয়ার জন্য প্যারোলে ছাড়া পেয়েছিলেন তিনি। প্যারোলের মেয়াদ শেষে জেলে ফিরে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপরই প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। আপাতত হাসপাতালের কার্ডিওলজি বিভাগে রয়েছেন তিনি। মঙ্গলবার রাতে আইসিইউ থেকে ৯ নম্বর বেডে রাখা হয়েছে তাঁকে।

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...