Saturday, May 16, 2026

ডবল ইঞ্জিন সরকারের চূড়ান্ত ব্যর্থতা! মণিপুরকাণ্ডে বিজেপিকে তোপ অভিষেকের

Date:

Share post:

বিজেপির ডবল ইঞ্জিন সরকারের চূড়ান্ত ব্যর্থতা! মণিপুরের ন্যাক্কারজনক ঘটনা নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার, সন্ধেয় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ২১ জুলাই-এর প্রস্তুতি দেখে বেরনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, এই ঘটনা স্বাধীন ভারতে ঘটতে পারে ভাবতে পারি না। এটা বিজেপির ডবল ইঞ্জিন সরকারের চূড়ান্ত ব্যর্থতা। গত ৪ মে এই ঘটনা ঘটেছে। আজ দু’মাস পরেও দোষীরা ধরা পড়েনি। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেন? গত ৫ ও ৬ মে প্রধানমন্ত্রী কী করছিলেন? কেন্দ্রীয় সরকার মণিপুর সামলাতে ব্যর্থ। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত সব ছেড়ে দিয়ে এখন মণিপুরের দিকে মন দেওয়া। বাংলায় গত ১২ বছরে এরকম ঘটনা তো কোন ছার, একটা সিঙ্গুর-নন্দীগ্রামও ঘটেনি। বিজেপি যদি মনে করে ধর্মে ধর্মে বিভেদ ঘটিয়ে ফায়দা লুঠবে তবে সেটা ভুল করছে। এরা অনুরাগ ঠাকুরের মতো বিদ্বেষ ছড়ানো মানুষদের বড় পদ দেয়। যারা দেশের ঘৃণার রাজনীতি করে তাদের সামনের সারিতে রাখে। এই তো ওদের অবস্থা।

এদিন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে জেলা থেকে আসা কর্মীদের জন্য থাকা-খাওয়ার বন্দোবস্ত দেখতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সব ঠিক আছে কি না খোঁজ নেন। এরপর আরও কয়েকটি জায়গা ঘুরে দেখেন তিনি। বলেন, একুশে জুলাই প্রতিবছরই তার নিজের রেকর্ড ভাঙে। এবারও ভিড়ের নিরিখে সর্বকালীন রেকর্ড হবে।

আরও পড়ুন:স্বস্তিতে অনুব্রত! ইডির আবেদন খারিজ রাউস অ্যাভিনিউ আদালতের

Related articles

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...