Thursday, May 14, 2026

চা শ্রমিকদের উন্নতিকল্পে মমতা-অভিষেকের কৃতিত্বের কথা একুশের মঞ্চে মনে করালেন প্রকাশ

Date:

Share post:

আলিপুরদুয়ারের প্রকাশ চিক বরাইক (Prakash Chik Baraik) রাজ্যসভার (Rajya Sabha) নতুন মুখ। কয়েকদিন আগেই বাংলা থেকে বিপুল জয় পেয়ে রাজ্যসভায় গিয়েছেন এই আদিবাসী নেতা। দীর্ঘদিন ধরেই তিনি তৃণমূল কংগ্রেসের (TMC) সঙ্গে যুক্ত। আর সেকারণেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আলিপুরদুয়ারের(Aliporeduar) এই নেতার উপর আস্থা রেখেছেন। আর শুক্রবার একুশের মঞ্চে (21st July) বক্তব্য রাখলেন প্রকাশ। তবে এদিন বক্তব্যের শুরুতেই তাঁকে কথা বলতে দেওয়ার জন্য বারবার দলনেত্রী ও দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ধন্যবাদ জানিয়েছেন এই আদিবাসী নেতা।

পাশাপাশি আদিবাসীদের উন্নতিকল্পে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন তা বারবার নিজের বক্তব্যে তুলে ধরেন প্রকাশ চিক বরাইক। তিনি আরও জানান, মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর উপর যে আস্থা রেখেছেন তার সম্মান রাখার দায়িত্ব রাখবেন তিনি। এছাড়া চা বাগানের উন্নতিকল্পে মমতা ও অভিষেকের কৃতিত্বের কথা মনে করিয়ে দেন রাজ্যসভার এই নতুন মুখ। বক্তব্য শেষে শহিদ দিবসের অনুষ্ঠানে উপস্থিত সমস্ত মা-মাটি-মানুষকে ধন্যবাদ জানান প্রকাশ চিক বরাইক।

 

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...