Sunday, May 17, 2026

দেব- মিমি থেকে সৌমিতৃষা, নক্ষত্রখচিত একুশের সভাস্থল!

Date:

Share post:

কখনও মেঘ কখনও বৃষ্টিতে একুশে জুলাইয়ের মঞ্চে জনসুনামি। একদিকে মঞ্চে বিধায়ক- সাংসদদের ভিড় অন্যদিকে সামনে জনজোয়ার। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)সভাস্থলে পৌঁছতেই তাঁকে দেখে উঠে দাঁড়ালেন এক ঝাঁক টলিউডের তারকারা (Tollywood Stars)। কে নেই সেখানে? রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee, সোনারপুরের বিধায়িকা লাভলি মৈত্র,পরিচালক অরিন্দম শীল (Arindam Sil), সুদেষ্ণা রায় থেকে শুরু করে টেলিপর্দায় জনপ্রিয় নায়িকা সৌমিতৃষা কুণ্ডু, নীল- তৃণা, রিজওয়ান, শ্রীতমা, ভরত কল , সুভদ্রা, রানা দাসগুপ্ত , সাহেব চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। এসেছিলেন স্মিতা বক্সির পুত্রবধূ সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। সাংসদদের মঞ্চে দেব (Dev), মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), নুসরত জাহান (Nusrat Jahan)।

ঝড়বৃষ্টির ভ্রুকুটি নিয়েই সকাল থেকে দুপুর কলকাতামুখী তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড়। তৃণমূল নেতৃত্বের বক্তব্যের আগে মঞ্চে সঙ্গীতানুষ্ঠান হয়। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের আগে গান গাইতে দেখা যায় সঙ্গীতশিল্পী নচিকেতাকে (Nachiketa)। সময় তখন প্রায় দুপুর প্রায় ১টা । বৃষ্টি ভেজা ২১-এর মঞ্চে বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তখনই মঞ্চে প্রবেশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দিদিকে দেখে তখন উল্লাসে ফেটে পড়েছেন তৃণমূল কর্মী-সমর্থকরা । সভাস্থল জুড়ে ‘জয় বাংলা’ ধ্বনি । এমন এক মূহূর্তে গান ধরলেন নচিকেতা – ‘যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়…’ ফের এবারের একুশের সভায় উপস্থিত লক্ষাধিক তৃণমূল কর্মী-সমর্থক তখন নচিকেতার কন্ঠের জাদুতে তালে তাল মিলিয়ে গলা মেলাচ্ছেন। মূহূর্তের মধ্যে বদলে গেল পরিবেশ।

সদ্য চোখের অপারেশন করেছেন গায়ক সৌমিত্র। চোখে ব্যান্ডেজ নিয়ে তিনি হাজির। ছিলেন বিধায়িকা গায়িকা অদিতি মুন্সি।  মাইক্রোফোন ধরেছেন ইন্দ্রনীলও। বরাবরই টলিউডের সঙ্গে দারুণ সম্পর্ক তৃণমূল সুপ্রিমোর। এবারের শহিদ দিবসেও সেই ঝলক মিলল।

 

 

Related articles

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...