Sunday, June 7, 2026

শনিবার থেকে শুরু মোহনবাগান সিনিয়র দলের অনুশীলন 

Date:

Share post:

আসন্ন মরশুমের জন‍্য আগামিকাল থেকে প্রস্তুতিতে নেমে পরবে মোহনবাগান সুপার জায়ান্টস। শনিবার থেকে শুরু হবে বাগানের প্রাক মরশুমের প্রস্তুতি। এদিন এমনটাই জানান হল বাগানের পক্ষ থেকে। সামনেই এএফসি কাপের ম‍্যাচ। এরপর রয়েছে আইএসএল এবং অন্যান্য টুর্নামেন্ট। তাই আর দেরি না করে নিজেদের প্রস্তুত রাখতে প্রধান দল নিয়ে অনুশীলন শুরু করতে চলেছেন বাগান কোচ জুয়ান ফেরান্দো। ইতিমধ্যে বেশ কিছু ফুটবলার চলে এসেছেন কলকাতায়। যা খবর দলের অন্যান্য ফুটবলাররাও শীঘ্রই যোগ দেবেন অনুশীলনে।

তবে দল অনুশীলনে নামলেও, ২২ জুলাই, ২৩ জুলাই এবং ২৪ জুলাই এই তিনদিন গোপন অনুশীলন করবে সবুজ-মেরুণ ব্রিগেড। এই তিনদিন ফুটবলারদের স্বাস্থ্য পরীক্ষা, জিম এবং বিভিন্ন ধরনের ফিটনেস পরীক্ষা করা হবে বলে জানান মোহনবাগানের পক্ষ থেকে।

নতুন মরশুম শুরুর আগে পুরোদমে অনুশীলন করতে চলেছে মোহনবাগান। গতবার ব‍্যর্থ হলেও এবার জুয়ানের লক্ষ‍্য এএফসি কাপ। আগস্ট মাসেই এএফসি কাপের যোগ‍্যতা অর্জনপর্ব থেকে মরশুম শুরু করবে বাগান ব্রিগেড। তাই আর দেরি না করে আগামিকাল থেকে প্রস্তুতিতে নেমে পরবে দল। প্রস্তুতির শুরুতে ফুটবলারদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

আরও পড়ুন:বড় চমক লাল-হলুদের, এই তরুণ দুই প্রতিভাকে সই করাল ইস্টবেঙ্গল

 

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...