Tuesday, April 21, 2026

বাংলার বাড়ি থেকে বার্ধক্য পেনশন: সামাজিক সুরক্ষা নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বাংলার বাড়ি বার্ধক্য, পেনশন-সহ একাধিক সামাজিক সুরক্ষা নিয়ে প্রতিশ্রুতি দিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

কোনও অভিযোগ না পাওয়া সত্ত্বেও আবাস যোজনায় বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্র। সেই নিয়ে শুক্রবার ২১ জুলাই-এর মঞ্চ থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্য নিজেই বাংলার বাড়ি করে দেবে। বলেন, “১১ লক্ষ বাড়ি তৈরি হবে বলেও আটকে দিয়েছে। এটা বাড়ি বাংলার বাড়ি। আমরা নিজেদের টাকা দিয়ে তৈরি করব। করব কেন, করেছি। বাংলার বাড়ি দুই পর্যায়ে করব। এই বছর আমরা ১১ লক্ষ বাড়ির পরিকল্পনা রয়েছে।“

বাংলার বাড়ির পাশাপাশি বার্ধক্য পেনশন নিয়েও আশ্বাস দেন মুখ্য়মন্ত্রী। বলেন, “সরাসরি মুখ্যমন্ত্রীর প্রোগ্রামে ৩ লক্ষ ফোন এসেছে। তাতে ৭০-৮০ হাজার বার্ধক্য পেনশনের অনুরোধ এসেছে। আমি করে দেব।“ মমতা বলেন, “আমরা আরও কয়েকলক্ষ বার্ধক্য পেনশনের ব্যবস্থা করতে যাচ্ছি। তবে এটা কেন্দ্রীয় সরকারের টাকা নয়, বাংলার টাকা। অনেক বয়স্ক মানুষ রয়েছেন। কেউ লক্ষ্মীর ভাণ্ডারে জায়গা পাবেন, কেউ সংখ্যালঘু তহবিলে জায়গা পাবেন, কেউ অন্য কোনও প্রকল্পে অ্যাডজাস্ট হবেন।“

মুখ্যমন্ত্রী জানান, “বাংলায় এত প্রকল্প। প্রায় ৬৭টি মতো। আর কোনও রাজ্য়ে নেই। বিশ্বে নেই। সামাজিক সুরক্ষায় আমরা প্রথমে।“ পরিসংখ্যান দিয়ে মমতা জানান, “নীতি আয়োগ বলছে, গত এক বছরে ১১ শতাংশ দারিদ্র কমিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ। আর দশ বছরের হিসেবে ২৬ শতাংশ। বাংলায় কর্মসংস্থান বেড়েছে ৪০ শতাংশ, আর গোটা ভারতে ৪৫ শতাংশ কমেছে।“

 

 

 

Related articles

নির্বাচনের মধ্যে ক্রমাগত সক্রিয় ইডি: তলব নুসরৎকে

২০২০ সালের মামলায় নতুন করে তলব প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরৎ জাহানকে। রেশন সংক্রান্ত জটিলতার মামলায় তলব (summoned) বলেই...

ঘরোয়া আলাপচারিতা থেকে মঞ্চে জনসভা: একই দিনে ভাবনীপুরে উভয় জনসংযোগে মমতা

গোটা রাজ্যে নির্বাচনী প্রচারের মধ্যেও নিজের কেন্দ্র ভবানীপুরকে এতটুকু অবহেলিত রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদরা...

৪৮ ঘণ্টা নয়, এবার টানা চার দিন বন্ধ মদের দোকান! কড়া ফরমান আবগারি দফতরের

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে মদের কারবার নিয়ন্ত্রণে নজিরবিহীন কড়া পদক্ষেপ করল আবগারি দফতর। ভোটের আগে মদের দোকান বন্ধ...

জার্মান সুন্দরীকে নিয়ে বিতর্কে জেরবার! অনুষ্কাকে নিয়েই বৃন্দাবনে শান্তির সন্ধানে কোহলি

অক্ষয় তৃতীয়ার দিন, বৃন্দাবনে(Vrindavan) প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা(Virat Kohli , Anushka Sharma)। আইপিএলের...