Friday, June 19, 2026

ফের অ.শান্ত মণিপুর! ইম্ফলকাণ্ডে গ্রে.ফতার আরও ১, পথে নেমে বি.ক্ষোভ মহিলাদের  

Date:

Share post:

বিবস্ত্র করে দুই মহিলার উপর অকথ্য অত্যাচারের ভিডিয়ো প্রকাশ্যে আসতে দেশ জুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। এবার সেই ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ (Police)। ধৃতদের মধ্যে ১৯ বছরের এক তরুণও রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই নিয়ে ওই ঘটনায় মোট ৫ জনকে গ্রেফতার (Arrest) করা হল। পুলিশের দাবি, দুই মহিলাকে তাঁদের কর্মস্থল থেকে টেনে হিঁচড়ে রাস্তায় এনে গণধর্ষণের পর খুন করা হয়।

গত বুধবার ওই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকে পরিস্থিতি নিয়ে মাথাব্যাথা বাড়ে প্রশাসনের। চরম সমালোচনার মুখে পড়ে পদক্ষেপ নিতে বাধ্য হয় মণিপুর সরকার (Manipur Government)। গত ৪ মে মণিপুরের কাংপোকপি জেলায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল। এদিকে ভিডিওকাণ্ডের প্রতিবাদে শনিবারও নতুন করে উত্তর-পূর্বের রাজ্যটি অশান্ত হয়ে ওঠে। রাস্তা আটকে বিক্ষোভে সামিল হন মণিপুরের মহিলারা। যদিও বিক্ষোভ সামাল দিতে পথে নামতে হয় সেনাবাহিনীকে।

পুলিশ সূত্রে খবর, মণিপুরের রাজধানী ইম্ফলের ঘড়ি এলাকায় যান চলাচলের রাস্তা আটকে শনিবার সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন একদল মহিলা। হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েন তাঁরা, রাস্তা আটকে চলতে থাকে বিক্ষোভ প্রদর্শন। এমনকি, বিক্ষোভকারীরা রাস্তার মাঝে টায়ার জ্বালিয়েও বিক্ষোভ দেখান। গত মে মাস থেকে কুকি এবং মেইতেই জনজাতির সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। এখনও পর্যন্ত ১৫০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। বহু ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। অশান্তির আবহে মণিপুর ছেড়ে অন্য রাজ্যেও পালিয়ে গিয়েছেন কেউ কেউ। এই পরিস্থিতিতে সম্প্রতি মণিপুরের একটি ভিডিয়োকে ঘিরে নতুন করে চড়েছে উত্তাপ।

 

 

 

 

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...