Sunday, June 14, 2026

ক্রমাগত ঘৃণা ভাষণ! অসম মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্যের শিক্ষাবিদ

Date:

Share post:

নির্বাচন জিততে যে কোনও ধরনের অধঃপতনকেই আর পরোয়া করছেন না অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। যেভাবে তিনি ক্রমাগত রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের (minority) বিরুদ্ধে ঘৃণা ছড়ানোতে (hate speech) উস্কানি দিচ্ছেন তাতে রাজনীতিকরা অনেক আগেই সরব হয়েছেন। এবার সরাসরি তাঁর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা দায়ের অসমের শিক্ষাবিদ হীরেন গোহাইনের (Hiren Gohain)।

সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে গুলি করার একটি ভিডিও অসম বিজেপির পক্ষ থেকে তুলে ধরা হয়, যেখানে দেখা যায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে গুলি করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী হিমন্ত। এই ঘটনায় গোটা বিশ্বের কাছে মুখ পোড়ে ভারতের। সেই ভিডিও (video) মুছে ফেলতে বাধ্য হয় বিজেপি।

কিন্তু তাতেও চুপ করে থাকেনি বিরোধীদলগুলি সিপিআইএম (CPIM) এবং সিপিআই-এর (CPI) তরফে সুপ্রিম কোর্টে ঘৃণা ভাষণের বিরুদ্ধে, বিশেষত এই ভিডিওটির উল্লেখ করেই দায়ের করা হয় মামলা। প্রধান বিচারপতি সূর্য কান্তর (CJI Surya Kant) বেঞ্চ সেই মামলা গ্রহণ করে।

চলতি বছরই বিধানসভা নির্বাচন অসমে। আর সেখানে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ভাষণ দিয়ে ধর্মীয় সংখ্যাগুরুদের ভোট একত্রিত করে জয়ের চেষ্টা অব্যাহত রেখেছে বিজেপি। নেতৃত্বে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তবে এবার প্রতিবাদ তাঁরই রাজ্য থেকে। অরাজনৈতিকভাবে।

আরও পড়ুন : অসম মুখ্যমন্ত্রী গুলি করলেন সংখ্যালঘুদের! কোথায় গেল মোদির UAPA,প্রশ্ন বিরোধীদের

অসমের বিশিষ্ট শিক্ষাবিদ হীরেন গোহাইন (Hiren Gohain) হেমন্ত বিশ্বশর্মার (Himanta Biswasarma) ঘৃণা ভাষণের (hate speech) বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন। এর আগে বামেদের করা মামলাতে সুপ্রিম কোর্টে রাজনীতি করা নিয়ে সতর্ক করেছিলেন প্রধান বিচারপতি। তবে এবারের মামলা এক শিক্ষাবিদের। প্রধান বিচারপতির বেঞ্চ সেই মামলা গ্রহণ করেছে।

Related articles

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...