Friday, June 19, 2026

“কেন রাজনীতির চশমায় কেন দেখা হচ্ছে?” মালদাকাণ্ডে মালব্যকে পাল্টা দিয়ে প্রশ্ন শশীর

Date:

Share post:

মণিপুরে কাণ্ডের মাঝেই মালদা নিয়ে বিস্ফোরক টুইট বিজেপি আই টি সেলের প্রধান অমিত মালাব্যর। যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। মালদায় দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর, জুতোপেটা করার অভিযোগ করলে অমিত মালব্য এবং কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। অন্যদিকে, তৃণমূলের হয়ে ঘটনার প্রকৃত কারণ তুলে ধরে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।

দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর, জুতোপেটা করার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। উন্মত্ত জনতার দাবি, ওই দুই মহিলা চুরি করতে এসেছিলেন। চুরির অভিযোগে ওই দুই মহিলাকে পুলিশ গ্রেফতার করেছে বলেও আবার দাবি করেছেন তাঁদের পরিবারের লোকেরা। পরিবারের আরও দাবি, হাটে লেবু বিক্রি করতে গিয়েছিলেন দুই জা। সেইসময় চোর সন্দেহে তাঁদের বিবস্ত্র করে মারধর করা হয়।

এই ঘটনার পরই রাজ্য প্রশাসন ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন অমিত মালব্য। বিস্ফোরক ট্যুইট করে তিনি লেখেন, “পশ্চিমবঙ্গে আতঙ্ক অব্যাহত। মালদায় দুই আদিবাসী মহিলাকে নগ্ন করে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। এই ঘটনার সময় নীরব দর্শকের ভূমিকায় ছিল পুলিশ। ১৯ জুলাই সকালে এই ঘটনাটি ঘটে।”

অন্যদিকে, এই ঘটনাকে রাজনীতির চশমায় কেন দেখা হচ্ছে?” প্রশ্ন রাজ্যের মন্ত্রীর শশী পাঁজার। গোটা ঘটনায় প্রতিক্রিয়ায় শাসক দল তৃণমূলের তরফে আলাদা যুক্তি রাজ্যের মন্ত্রী শশী পাঁজার। তাঁর কথায়, “যে দুই মহিলা চোর ছিলেন, তাঁদেরকে যাঁরা ধরেন, তারা মহিলা পুলিশ কর্মী। গ্রেফতার করার সময় একটু ধস্তাধস্তি হয়। সকলেই গরীব। ধস্তাধস্তিতে কাপড় সরে যায়। কিন্তু এই ঘটনাকে রাজনীতির চশমায় কেন দেখা হচ্ছে?” এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে উপস্থিত থাকা সিভিক পুলিশও এগিয়ে যায়, কিন্তু মহিলারা নিজের হাতে আইন-শৃঙ্খলা তুলে নিয়েছে। এটা ঠিক নয়। অভিযোগ দায়ের করা হয়েছে।তদন্তে নেমেছে পুলিশ।”

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...