Friday, June 19, 2026

২১০ কেজি বারবেল তুলতে গিয়ে বিপ.ত্তি, নির্ম.ম পরিণতি বডি বিল্ডার জাস্টিন ভিকির

Date:

Share post:

বডি বিল্ডিং ছিল প্যাশন। আর সেটাই কাল হল ইন্দোনেশিয়ার প্রখ্যাত বডি বিল্ডার জাস্টিন ভিকির (Justin Vicky)। জিমে (Gym) ২১০ কেজি ওজনের বারবেল তোলার সময় হঠাৎই সেটি তাঁর ঘাড়ের উপর পড়ে। তৎক্ষণাৎ হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

গত ১৫ জুলাই জিমে ওয়ার্ক-আউট করার সময়ই মৃত্যু হয় ৩৩ বছর বয়সী জাস্টিনের। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে স্পষ্ট দেখা গিয়েছে, জাস্টিন ভিকি প্যারাডাইস বালি জিমে কাঁধে বারবেল নিয়ে পিছন দিক দিয়ে ওঠানোর চেষ্টা করছেন। ২১০ কিলোগ্রাম ওজনের বারবেল তোলার চেষ্টা। তিনি সেটি নিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। তাঁর সঙ্গে একজন স্পটার ছিলেন। তিনি ভিকিকে সাহায্য করেন। কিন্তু হঠাৎ করেই তিনি ভারসাম্য হারিয়ে ফেলে নীচে বসে পড়েন এবং সঙ্গে-সঙ্গে বারবেল ফেলে দেন। ফেলার সময় তাঁর ঘাড় দুমড়ে যায়। এরপর শুয়ে পড়েন জাস্টিন। জানা গিয়েছে জাস্টিন ভিকি করছিলেন।

এই ঘটনার জেরে ভিকির ঘাড় ভেঙে যায়। ঘাড়ের শিরা প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়। ফুসফুস ছাড়াও সংযোগকারী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। জাস্টিন ভিকিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে জরুরি ভিত্তিতে তাঁর অস্ত্রোপচার হয়। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

 

 

 

Related articles

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...

সুমনের গল্পচুরি করে তৈরি ‘অভিমান’! জবাব দিলেন প্রসেনজিৎ, তোলপাড় টলিউড

যিশু সেনগুপ্ত - সৌরভ দাসের প্রযোজনা সংস্থার নতুন ছবি 'অভিমান' (Abhhiman)মুক্তির দিনেই বিতর্ক টলিপাড়ায়। ছবিতে 'রকস্টার আকাশ চ্যাটার্জি'র...