Wednesday, May 13, 2026

কোরিয়া ওপেন ডাবলসে চ্যাম্পিয়ন চিরাগ-সাত্ত্বিকসাইরাজ জুটি

Date:

Share post:

কোরিয়া ওপেনে পুরুষদের ডাবলসে চ্যাম্পিয়ন চিরাগ শেট্টি এবং সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি জুটি। এদিন ফাইনালে তারা হারালেন ফাজার আলফিয়ান এবং রিয়ান আরদিয়ান্তো জুটিকে। ম্যাচের ফলাফল ২১-১৭, ১৩-২১ এবং ১৪-২১।কয়েকদিন আগেই ইন্দোনেশিয়া ওপেন সুপার সিরিজ জেতেন ভারতের এই তারাকা জুটি। আর তার কয়েক দিনের ব্যবধানেই ফের চ্যাম্পিয়ন। চিরাগ-সাত্ত্বিকসাইরাজ জুটি। এবার কোরিয়া ওপেন জয় এই দুই ভারতীয়র।

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টের শুরু থেকেই ফর্মে ছিলেন ভারতীয় এই জুটি। এদিন শুরুতে কিছুটা পিছিয়ে যান চিরাগ-সাত্ত্বিকসাইজ। তবে শেষ দুই গেমে দুর্দান্ত পারফরম্যান্স করেন চিরাগ-সাত্ত্বিকসাইরাজ জুটি। গোটা টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা চিরাগ-সাত্ত্বিক জুটি দ্বিতীয় গেমেই দুরন্ত কামব‍্যাক করেন। শেষ দুই সেটে লড়াকু পারফরম্যান্স করে কোরিয়া ওপেন চ্যাম্পিয়ন হন তারা।

চলতি বছরে সাত্ত্বিকসাইরাজ ও চিরাগ সুইস ওপেন খেতাব জিতেছেন। দুবাইতে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপও জিতেছেন তারা। ১৮ জুন ইন্দোনেশিয়া ওপেন সুপার ১০০০ চ্যাম্পিয়ন হয়েছেন এই জুটি। এবার কোরিয়া ওপেন চ্যাম্পিয়ন হল ভারত।

আরও পড়ুন:মণিপুর ফুটবলারদের পাশে মহামেডান স্পোর্টিং, বিশেষ ব‍্যবস্থা সাদা-কালো ব্রিগেডের

Related articles

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...