Wednesday, May 13, 2026

৪০ ফুট গভীর কুয়োয় ৩ বছরের শিশু, জেসিবি মেশিনের সাহায্যে উদ্ধারের চেষ্টা

Date:

Share post:

দিব্যি খেলছিল বছর তিনেকের শিশুটি।তার পক্ষে বোঝা সম্ভব ছিলনা যে সামনেই মরণফাঁদ।অথচ যাদের খেয়াল রাখা উচিত ছিল, সেই পরিবারের লোকজন যে কতটা বে-খেয়াল এই ঘটনাই তার প্রকৃষ্ট প্রমাণ। প্রিন্সের স্মৃতি উস্কে অসতর্কতায় ৪০ ফুট গভীর কুয়োয় পড়ে গেল ৩ বছরের শিশুটি! বিহারের নালন্দায় কুল গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।শিশুটিকে উদ্ধার করতে চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল।আশার খবর একটাই, শিবম নামের শিশুটি বেঁচে রয়েছে। তার গলার আওয়াজও শুনতে পাওয়া যাচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিশুটিকে উদ্ধার করার সবরকম চেষ্টা চলছে। শিশুটি এখনও জীবন্ত, আমরা ওর কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। শিবমের মা জানিয়েছেন, তিনি ক্ষেতে কাজ করতে গিয়েছিলেন।শিশুটি কাছেই খেলা করছিল। কিন্তু আচমকাই পা ফসকে সে পড়ে যায় ওই গভীর কুয়োয়। জেসিবি মেশিনের সাহায্যে মাটির নিচে আটকে থাকা শিশুটিকে অক্সিজেন পৌঁছে দেওয়া এবং তাকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। মেডিক্যাল টিমও ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।স্থানীয়রা জানিয়েছেন, এক কৃষক মাটি খুঁড়ে ওই কুয়োটি তৈরি করলেও পরে আর সেটিকে বুজিয়ে দেননি। আর তাতেই ঘটে গিয়েছে অঘটন।

 

 

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...