Monday, June 22, 2026

দায়িত্ব বাড়ল আলাপনের, কোন নতুন পদে প্রাক্তন মুখ্যসচিব!

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার পর পাশাপাশি এবার নতুন দায়িত্ব পেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Bandyopadhyay)। মুখ্যসচিবের পদ থেকে অবসর নেওয়ার পরে তাঁকে নিজের মুখ্য উপদেষ্টা পদে নিয়োগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার রাজ্য সরকারের স্থাপিত তথ্য-প্রযুক্তি সংস্থা ওয়েবেল-এর (WEBEL) চেয়ারম্যান হলেন আলাপন।

এর আগে WEBEL-এর চেয়ারম্যান ছিলেন সমর ঝা। তাঁর থেকে দায়িত্ব গেল প্রাক্তন মুখ্যসচিবের হাতে। ২০২১-এ রাজ্যের মুখ্যসচিব পদ থেকে অবসর নেওয়ার সময় রাজ্যের দাবি মতো তাঁর চাকরির মেয়াদ বৃদ্ধি করে দিল্লি (Delhi)। কিন্তু দেখা যায়, রাজ্য়ে নয়, দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রকে তাঁকে পাঠানো হয়েছে। এক্সটেনশন না নিয়ে অবসর নেন আলাপন। নিজের মুখ্য উপদেষ্টা পদে তাঁকে নিয়োগ করেন মুখ্যমন্ত্রী। বরাবর সুনামের সঙ্গে কাজ করেছেন এই দুঁদে IAS অফিসার। এবার তাঁর দায়িত্ব আরও বাড়ানো হল। ওয়েবেল-এর চেয়ারম্যান পদে আলাপন বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করে রাজ্যের সচিবালয়ের তরফ থেকে রাজভবনে পাঠানো হয়। রাজ্যপাল সিভি আনন্দ বোস তাতে সম্মতও হন। নবান্ন থেকে এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী সপ্তাহ থেকেই নতুন দায়িত্ব গ্রহণ করবেন আলাপন।

 

 

 

Related articles

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...

মুখ্যমন্ত্রীর ‘ঝাড়াই-বাছাই’ বার্তা: কাদের চাকরিতে কোপ!

বাজেটে ভাতা বৃদ্ধি ঘোষণা করলেও সিভিক ভলান্টিয়ার (Civic), ভিলেজ পুলিশ এবং বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর...